নবীন নিউজ, ডেস্ক ১৬ ডিসেম্বার ২০২৪ ০৬:২৮ পি.এম
বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘ফ্যাসিবাদমুক্ত’ পরিবেশে দিনটি উদযাপনের আহ্বান জানিয়েছেন এবং প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংস্কারের তাগিদ দিয়েছেন।
সোমাবর (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত এই বিজয় দিবস অবশ্যই আরও আনন্দময়, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস জনগণের কল্যাণে রাষ্ট্র ও সরকারের অধিকতর অঙ্গীকারের প্রতীক হবে।
তারেক রহমান ঐক্য এবং কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আত্মতুষ্টির বিপদ সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, ‘এই ঐক্যকে কাজে লাগিয়ে আমাদের এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যা হবে বৈষম্য ও বিভেদমুক্ত।’ তিনি আরও যোগ করেন, ‘টেকসই জাতীয় ঐক্যের জন্য জনগণের ক্ষমতায়ন অপরিহার্য।’
অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতার অভাবের সমালোচনা করে তিনি তাদের একটি পরিষ্কার রূপরেখা প্রকাশের আহ্বান জানান। তারেক রহমান বলেন, ‘জনগণের অধিকার আছে অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবসম্মত রূপরেখার লক্ষ্য এবং সময়সীমা সম্পর্কে জানার।’
তিনি বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় এমন একটি সংসদ গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে।’ টেকসই গণতন্ত্রের জন্য একটি দায়বদ্ধ সরকার এবং কার্যকর সংসদের মধ্যে সমন্বয় জরুরি বলে তিনি গুরুত্বারোপ করেন।
তারেক রহমানের বিজয় দিবসের বার্তায় সংস্কার, ঐক্য ও দায়বদ্ধতার প্রয়োজনীয়তা উঠে এসেছে। তিনি জনগণের ক্ষমতায়নের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার চলমান চ্যালেঞ্জের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’