বুধবার ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

কারাগারে মাদক ঠেকাতে ডগ স্কোয়াডের তল্লাশি

নবীন নিউজ ডেস্ক ১৬ ডিসেম্বার ২০২৪ ০৮:৪৩ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

দেশের অনেক কারাগারে দেদার ঢুকছে মাদক। বন্দিদের পাশাপাশি মাদক বাণিজ্যে জড়িয়ে পড়েছেন কারারক্ষীরাও। বাইরে থেকে পাকস্থলিতে করে কারা অভ্যন্তরে আনা হয় মাদক। এমন অবস্থায় কারাগারে মাদকের আগ্রাসন রুখতে ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রোববার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারা কমপ্লেক্সে ডগস্কোয়াডের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এভাবে মাদকের আগ্রাসন ঠেকানো সম্ভব হবে বলে আশাবাদী কারা প্রশাসন।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন রোববার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, আমরা প্রাথমিকভাবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারা কমপ্লেক্সে দুটি করে ডগস্কোয়াড মোতায়েন করেছি। আমাদের প্রধান ফোকাস হবে মাদক। আমাদের কাছে কারারক্ষী, বন্দিদের মাধ্যমে ভেতরে মাদক প্রবেশ করে এমন অভিযোগ আসছে। তাই এই দুটি কারাগারে ডগস্কোয়াডের মাধ্যমে সফলতা পেলে গুরুত্বপূর্ণ এবং মাদকপ্রবণ অন্যান্য কারাগারেও আমরা ডগস্কোয়াড মোতায়েন করব। তিনি বলেন, এসব ডগকে মাদক উদ্ধারসহ অন্যান্য বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নানা কৌশলে মাদকের চালান যায় কারা অভ্যন্তরে। বিভিন্ন জিনিসপত্রের মধ্যে ঢুকিয়ে, আবার কখনো কখনো বন্দি বা কারারক্ষীদের পাকস্থলিতে করে মাদকদ্রব্য কারা অভ্যন্তরে নেওয়া হচ্ছে। কারা কর্মকর্তাদের ম্যানেজ করেই মাদকের বাণিজ্য চলে আসছে বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা একজন বন্দি যুগান্তরকে বলেন, ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিল থেকে শুরু করে এমন কোনো মাদক নেই যা কারাগারে পাওয়া যায় না। তাছাড়া প্রভাবশালী কিছু বন্দি আছেন, তারা যা চান তাই পান কারা অভ্যন্তরে। তবে তার মতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর কারাপ্রশাসনে রদবদল হয়েছে। বর্তমানে কারাগারের পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার যুগান্তরকে বলেন, রোববার থেকে এখানে দুটি ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। এসব ডগ স্কোয়াড হ্যান্ডেলিং করছেন সেনা সদস্যরা। কারাগারের নিরাপত্তার পাশাপাশি মাদকদ্রব্য ও অন্য কোনো অবৈধ জিনিস যাতে কারা অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যেই এই ডগ স্কোয়াড কার্যক্রম চালাচ্ছে।

তিনি বলেন, আমরা ম্যানুয়াল চেক অব্যাহত রেখেছি। পাশাপাশি কোনোভাবেই যাতে কারা অভ্যন্তরে মাদকসহ অবৈধ কোনো জিনিস প্রবেশ না করতে পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ জানান, কারাগারে আগত বন্দি, দর্শনার্থী ও গার্ডিং স্টাফদের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থান, আরপি গেট ও মূল ফটকে ডগস্কোয়াড তল্লাশি করবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন