নবীন নিউজ, ডেস্ক ১৫ ডিসেম্বার ২০২৪ ১২:২৬ পি.এম
বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে একটা ন্যায্য টাকা দেয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের এলজিআরডি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিবন্ধী নাগরিক শ্রেণির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কথা জানান তিনি।
তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, ভাই হিসেবে কথা বলছি। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পরিবারের অংশ। আমাদের সমাজের অংশ। আপনারা আমাদের প্রেরণার উৎস। আপনাদের অনুভূতিগুলোকে আমি শ্রদ্ধা করছি।
তিনি বলেন, প্রকৃত সক্ষমতা মেধা দিয়ে প্রমাণ হয়। আমি একজন রাজনীতির কর্মী হিসেবে প্রতিশ্রুতি দিতে চাই, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গত ১৬ বছরে আপনাদের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়নি। বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে। চাকরির ক্ষেত্রে সমান সুযোগ ও যাতায়াত এক্সেসেবল করতে আমরা কাজ করব। আমাদের চেষ্টা থাকবে আপনাদের অধিকার রক্ষা করার। যার ভিত্তি হবে অর্থনৈতিক সক্ষমতা।’
ক্ষমতায় গেলে একটা স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার ইচ্ছার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে একটা ন্যায্য টাকা দিতে চাই। দেশের বড় প্রতিষ্ঠানগুলো আপনাদের নিয়োগ করলে প্রতিষ্ঠানের ট্যাক্স সমন্বয়ের একটা চিন্তাও আমাদের আছে। উদ্যমীদের সহজে ঝণ দেয়ার পরিকল্পনাও আমাদের আছে। সরকারি চাকরিতে একটি নির্দিষ্ট অংশীদারিত্ব নিশ্চিত করার ইচ্ছে আছে। বিচারিক প্রক্রিয়ায় সংস্কার এনে কীভাবে সুবিধা দেয়া যায় তা ভাবা হবে। স্বাস্থ্যসেবা পেতে হাসপাতালগুলোতে বিশেষ ইউনিট করা হবে।’ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আপনারা একা নন আপনাদের নিয়ে সমৃদ্ধ দেশ গড়তে চাই। আপনাদের প্রতিবন্ধকতা মানে আমাদের প্রতিবন্ধকতা। সবার জন্য সুন্দর ও উপভোগ্য দেশ গড়ে তোলা হবে।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’