নবীন নিউজ, ডেস্ক ১৪ ডিসেম্বার ২০২৪ ০৫:৩৬ পি.এম
বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো জয়পুরহােেট তিন দিনের তাবলিগ জামাতের জেলা ইজতেমা। শহরের চুনাপাথর প্রকল্পের বিশাল ময়দানে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় মোনাজাত শুরু হয়ে প্রায় আধাঘণ্টা ধরে চলে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা মনির বিন ইউসুফ।
এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়।
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের আনিছুর রহমান বলেন, ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিয়েছি। এবারও অনেক মানুষের সঙ্গে মোনাজাত করলাম। আল্লাহর কাছে নিজের, পরিবার ও দেশের জন্য দোয়া করেছি। নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আব্দুল গফুর বলেন, বৃহস্পতিবার সকাল থেকে মাঠে ইবাদত বন্দেগি করেছি। আজ আখেরি মোনাজাতে অংশ নিয়েছি।
আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের বাসিন্দা নয়ন হোসেন বলেন, ‘আমরা বন্ধুরা এক সঙ্গে ইজতেমায় এসেছি আখেরি মোনাজাতে অংশ নিতে। মোনাজাত করলাম। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। ইজতেমায় অংশগ্রহনকারী মুসল্লিদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের লক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক প্রস্তুত ছিল।’
ইজতেমা কমিটির জিম্মাদার (আমির) হাফিজ ইমাম জানান, জেলার পাঁচ উপজেলাসহ দিনাজপুরের হাকিমপুর উপজেলা, নওগাঁর বদলগাছী ও ধামইরহাট উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশগ্রহণ করেন।
জেলা ইজতেমা পরিচালনা কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, পুরো দুনিয়ার উম্মতে মোহাম্মদীর মধ্যে মহব্বত পয়দা করতে এবং জেলায় শান্তি বিরাজ করতে এই ধরণের ইজতেমার আয়োজন করা হয়েছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ইজতেমা প্রাঙ্গণে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তৎপর ছিলো পুলিশ। চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। এছাড়া, সার্বক্ষণিক টহলের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা নজরদারির ব্যবস্থাও ছিল।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?