নবীন নিউজ, ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ০৫:১৩ পি.এম
মহান আল্লাহ দুনিয়া ও আখেরাতের শান্তি ও সফলতা রেখেছেন দীনের মধ্যে। ইসলামকেই মহান আল্লাহ মানব জাতির জন্য একমাত্র মনোনীত দীন হিসেবে নির্বাচিত করেছেন।
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘আজ তোমাদের জন্য তোমাদের দীন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দীন হিসেবে মনোনীত করলাম।’ সুরা মায়িদা ৩
পবিত্র কোরআনে ঘোষিত পূর্ণতা সব অম্পূর্ণতাকে নাকচ করে। তাই মুমিন মাত্রই বিশ্বাস করে যে ইসলাম তার আকিদা, ইবাদত, মুয়ামালাতসহ সব বিষয়ে পরিপূর্ণ। দীনের মধ্যে কেউ নতুন কিছু উদ্ভাবন করলেও তা গ্রহণযোগ্য হবে না।
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হুঁশিয়ারি হলো, ‘তোমরা (ধর্মে) প্রতিটি নতুন আবিষ্কার সম্পর্কে সাবধান থেকো। কেননা প্রতিটি নব আবিষ্কার হলো বিদআত এবং প্রতিটি বিদআত হলো ভ্রষ্টতা।’ সুনানে আবি দাউদ ৪৬০৭
মহান আল্লাহ আগের যুগের নবীদের ঘটনা বর্ণনা করেছেন। তাতে দেখা যায়, নবীগণ বারবার বলেছেন, আমরা তোমাদের কাছে আল্লাহর পথে আহ্বান করার বিনিময়ে কোনো প্রতিদান চাই না। তাই ইসলামের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার বিনিময় গ্রহণ নবী-রসুলদের শিক্ষার বিপরীত।
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, “নগর প্রান্ত থেকে এক লোক ছুটে এল। সে বলল, ‘হে আমার জাতির লোকজন, তোমরা রসুলদের মান্য করো। তোমরা তার অনুকরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। আর এমন লোকজনই হিদায়াতপ্রাপ্ত’।” সুরা ইয়াসিন ২১
আরেক আয়াতে মহান আল্লাহ বলেন, ‘বলুন (হে নবী), এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। এটা সারা দুনিয়ার মানুষের জন্য উপদেশ বাণী।’ সুরা আনআম ৯০
হজরত হুদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে আমার সম্প্রদায়, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তো তার জিম্মায়, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তবু কি তোমরা জ্ঞানবুদ্ধি খাটাবে না?’ সুরা হুদ ৫১
হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আর এ জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো আছে একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের কাছে।’ সুরা শুআরা ১৪৫
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?