নবীন নিউজ, ডেস্ক ১২ ডিসেম্বার ২০২৪ ০২:১১ পি.এম
শাম অঞ্চলকে বলা হয় নবী-রসুলদের ভূখণ্ড। এ ভূখণ্ডের সঙ্গে কেয়ামতপূর্ব অনেক ঘটনা জড়িয়ে আছে। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেছেন। বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন হচ্ছে মুলকে শাম।
কোরআন-হাদিসের একাধিক জায়গায় এর ফজিলতের কথা এসেছে। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘আর যাদের দুর্বল মনে করা হতো তাদেরকেও আমি উত্তরাধিকার দান করেছি, এই ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি।’ সুরা আরাফ: ১৩৭
আরেক আয়াতে মহান আল্লাহ এর বরকত সম্পর্কে বলেন, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনকারী। সুরা বনি ইসরাঈল: ০১
পবিত্র কোরআনের সব ব্যাখ্যাকারই একমত, উল্লিখিত আয়াতে ‘পবিত্র ভূমি’ এবং ‘বরকতময় ভূমি’ দ্বারা শামের ভূমিই উদ্দেশ্য। আর আয়াতে বরকত দ্বারা কেউ বলেছেন, এখানে দুনিয়াবি বরকত উদ্দেশ্য। যেমন-- এ পবিত্র ভূখণ্ড সর্বদা অধিক পরিমাণে আহার্য, ফলমূল, নদী-নালা, খাদ্যশস্য ও রিজিকের প্রশস্ততায় পরিপূর্ণ থাকবে। আর কেউ বলেছেন, এখানে বরকত দ্বারা দীনের বরকতে ধন্য হওয়া উদ্দেশ্য। কারণ এখানে বহুসংখ্যক নবী-রসুল বসবাস করেছেন, এখানেই ফেরেশতারা তাদের কাছে আসমানি ওহি নিয়ে অবতরণ করেছেন।
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য দোয়া করে বলেছেন, ‘হে আল্লাহ, আমাদের শাম দেশে ও ইয়েমেনে বরকত দান করুন।’ বুখারি: ১০৩৭
শামের কল্যাণের সঙ্গে উম্মতের কল্যাণ
হজরত মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু তা'আলা আনহু সূত্রে বর্ণিত হাদিসে আছে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শামভূমি ফ্যাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে, তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না। আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে, তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে, তারা কেয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না। তিরমিজি ২১৯২
শাম হবে হাশরের ময়দান
ইমাম কুরতুবি, ইবনে কাসির ও ইবনে হাজার (রহ.) বলেন, শাম হলো হাশরের ভূমি। প্রথমবার ইহুদিদের শামে বহিষ্কার করার দ্বারা প্রথম হাশর সংঘটিত হয়েছে। আর দ্বিতীয়বার সেখানেই সমগ্র মানবজাতির জন্য হাশরের ময়দান হবে। হাকিম বিন মুয়াবিয়া (রহ.) তার পিতা থেকে বর্ণনা করেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেখানেই তোমাদের হাশর হবে (তোমরা একত্র হবে)। সেখানেই তোমাদের হাশর হবে। সেখানেই তোমাদের হাশর হবে। তখন লোকেরা আরোহী, পদাতিক ও অধঃমুখী এই তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। ইবনে বুকাইর (রহ.) বলেন, সেখানেই তোমাদের হাশর হবে বলার সময় তিনি শাম দেশের দিকে ইঙ্গিত করেছেন। মুসনাদে আহমদ : ৩৩/২১৪
সিরিয়ায় ঈসা আলাইহি ওয়াসাল্লাম আসবেন ও দাজ্জালকে হত্যা করবেন
হজরত নাউওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে। তার অনিষ্টতার পর আল্লাহ ঈসা আলাইহি ওয়াসাল্লাম -কে দামেস্কের পূর্ব দিকের শুভ্র মিনারে অবতরণ করাবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন শামের বাবে লুদ নামক স্থানে। মুসলিম: ২৯৩৭
শামের ভূমি তার অতীত ও ভবিষ্যতের ঘটনা নিয়ে বরকতময় আর রহস্যময়। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদিসে বর্ণিত এসব বার্তা মুসলিম উম্মাহর জন্য বিশেষ গুরুত্ব বহন করে।
ইসলামের ঘাঁটি হবে শাম
আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি (দিব্যদৃষ্টি বা স্বপ্নে) দেখলাম যে কিতাবুল্লাহকে আমার বালিশের নিচ থেকে তুলে নেওয়া হয়েছে। অতঃপর আমি স্পষ্টরূপে দেখলাম যে তা যেন এক উজ্জ্বল আলোতে রূপান্তরিত হলো, যার উৎস শাম থেকে। জেনে রেখো! যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন ঈমান শামেই অবস্থান করবে এবং কিতাবুল্লাহ এবং ইসলামের মজবুত ঘাঁটিও সেখানেই থাকবে। আর শামবাসীরা তার হেফাজতে অবিচল থাকবে মুসতারকে হাকিম : ৫/৭১২-১১৩
শামে অবস্থানের জন্য নবীজির অসিয়ত
হজরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হাজরামাউত সাগর বা এলাকা থেকে আগুন বের হয়ে মানুষকে এক জায়গায় একত্র করবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! তাহলে তখন আমাদের প্রতি আপনার নির্দেশ কী? তিনি বললেন, তখন শামের ভূমিকে আঁকড়ে ধরবে। মুসনাদে আহমদ: ৯/১৪৫
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?