নবীন নিউজ, ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ০১:০৪ পি.এম
আড়াই হাজার থেকে তিন হাজার টাকা নেয়া হয়। কিন্তু দেয়া হয় না ভাউচার রশিদ। নওগাঁয় ব্যাটারিচালিত অটোরিকশা ও অটো চার্জারের লাইসেন্স দেয়ার নামে পৌর কর্মকর্তার বিরুদ্ধে বিপুল অর্থ নেয়ার অভিযোগ উঠেছে। এই লাইসেন্স বাণিজ্য বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছে তিন চাকার বাহনের চালকরা।
চালকদের অভিযোগ, পৌর কর্মকর্তারা অর্থ পেলেই রাস্তায় সিএনজির অটো চার্জার ও ব্যাটারিচালিত রিকশা নামিয়ে দিচ্ছেন। এতে শহরবাসীর ভোগান্তি চরমে ঠেকেছে। তবে পৌর কর্মকর্তার দুর্নীতির তদন্ত ও শহরকে যানজট মুক্ত করার আশ্বাস জেলা প্রশাসনের।
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সম্প্রতি লাইসেন্স বাণিজ্যের প্রতিবাদ জানায় চালকরা। অটো চার্জার ব্যাটারিচালিত রিকশা ও তিন চাকার সিএনজির লাইসেন্স দেয় নওগাঁ পৌরসভা। স্থানীয়ভাবে চলা এসব যানবাহনের জন্য ৮০০ থেকে এক হাজার টাকা লাইসেন্স ফি করা হয়। কিন্তু সম্প্রতি পৌরসভার দায়িত্বে থাকা কর্মকর্তারা আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা নিলেও দিচ্ছে না কোন রশিদ। এতে বিপুল টাকা হাতে নেয়ার অভিযোগে আন্দোলনে নামে চালকরা।
চালকদের মধ্যে কয়েকজন জানান, আগে ৮০০ টাকায় হতো। এখন রেট বেঁধে দিয়েছে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা। আর টাকা নেয়ার দায়িত্বে রয়েছেন লাইসেন্স কর্মকর্তা আমিনুল ইসলাম মুন্টু।
শহরের দুজন বাসিন্দা জানান, পৌরসভার উচিত এ মুহূর্তে নতুন কোন লাইসেন্স না দেয়া। কারণ জ্যামে শহর আটকে থাকে দিনভর।
পৌরসভার লাইসেন্স বাণিজ্য ধারণ ক্ষমতার অতিরিক্ত তিন চাকার বাহন নামানো হয়েছে শহরে। এতে শহরের ব্রিজ মোড় গোস্ত কালিতলা সড়কে নিত্য যানজটে ভোগান্তি ঠেকেছে চরমে। শ্রমিক নেতার দাবি পৌর কর্মকর্তাদের লাইসেন্স বাণিজ্যের কারণে শহরে বেড়েছে দুর্ভোগ।
অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ অস্বীকার কর্মকর্তাদের। নওগাঁ পৌরসভা লাইসেন্স কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মন্টু বলেন, ‘আমি এক টাকাও বেশি নেই না।’
পৌর কর্মকর্তাদের লাইসেন্স বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখে শহরে যানজট কমানোর আশ্বাস জেলা মোহাম্মদ আব্দুল আউয়ালের।
স্থানীয় পৌরসভার তথ্য বলছে, শহরে চলাচলের জন্য ৪ হাজার ৩০০ লাইসেন্স দিয়েছে পৌরসভা। ৩৮ দশমিক ৩৬ কিলোমিটার পরিধির এই শহরে এ মুহূর্তে প্রায় ১০ হাজার সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটম চলাচল করছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন