নবীন নিউজ, ডেস্ক ০১ নভেম্বার ২০২৪ ১১:৫৪ এ.এম
কারও ড্রাইভিং লাইসেন্স নেই, কেউ আবার মদ্যপ অবস্থায় চালাচ্ছেন গাড়ি। এমন নিয়ন্ত্রণহীন অসংখ্য গাড়ি আটকা পড়েছে সেনাবাহিনীর চেকপোস্টে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ৩০০ ফিটে রাতভর জরিমানা করা হয় ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা। মামলা হয়েছে ১১৯টি। মাদকসহ অবৈধ দ্রব্য পরিবহনের দায়ে, ৪টি গাড়ি জব্দের কথাও জানায় সেনাবাহিনী।
চেকপোস্টে গাড়ি থামানো হলে বাক বিতণ্ডায় জড়ান এক ব্যক্তি। পরে তল্লাশি করে তার গাড়ি থেকে বিভিন্ন মাদদকদ্রব্য উদ্ধার করে সেনা সদস্যরা।
সেনাবাহিনীর বিশেষ চেকপোস্টে সঙ্গে ছিল ট্রাফিক এবং থানা পুলিশ। জরিমানা ও মামলা দেওয়া হয় আইন ভঙ্গ করা গাড়ি চালকদের।
উত্তরা আর্মি ক্যাম্পের সেকেন্ড ইন কমান্ড মেজর আশিকুর রহমান জানান, এখন পর্যন্ত উত্তরা ও পূর্বাচল এলাকায় ৬১টি চেকপোস্টে অভিযানে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে৷
রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেন বেশিরভাগ যাত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে-পাড়া মহল্লা ও সড়কে এমন অভিযান অব্যাহত রাখার কথা জানায় সেনাবাহিনী।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন