বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

দেশে হত্যাচেষ্টা মামলার আসামি, বিদেশে খালেদ মহিউদ্দিনের সহকর্মী

নবীন নিউজ ডেস্ক ১১ ডিসেম্বার ২০২৪ ১১:১৭ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

জুলাইয়ের আন্দোলনের আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। আগস্টের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আর দেশে ফিরতে পারেননি তিনি। 

দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ এবার সেখানেই যুক্ত হলেন নতুন পেশায়। নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন তিনি। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই। তিনি বলেন, ‘বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই’ও জড়িত আছেন। তাদের সঙ্গে কাজ করতে পারব, বিষয়টি আমার জন্যই আনন্দের।’

জায়েদ খান আরও বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। বিষয়টি ভেবেও আমি খুব এক্সাইটেড, একইসঙ্গে নার্ভাসও। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়।’

এদিকে জুলাই আন্দোলনে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে মামলাও হয়েছে। যে কারণে এখনই দেশে ফিরে আসা নিরাপদ বলে মনে করছেন না তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ঢাকায় ফিরবেন। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এখনও দেশে ফেরেননি তিনি। বর্তমানে অবস্থান করছেন কানাডার একটি শহরে। 

দেশের বাইরে থাকলেও সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অভিনেত্রী তানভীন আহমেদ সুইটি, অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও জায়েদ খানসহ ৫৬ জনের নামে মামলা করা হয়েছে। 

বিষয়টি সম্পর্কে অবগত জায়েদ খান। কানাডা থেকেই এই নায়ক বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আমি নাকি ২০১৫ সালে হামলা করে তাকে হত্যা চেষ্টা করেছি। সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে। পুরোপুরি মিথ্যা তথ্য। মিথ্যা মামলা। যার কোনা ভিত্তিই নাই। আমি দেশের একজন শিল্পী। বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। হতে পারে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাসী আমি। এজন্য তো যে কেউ মিথ্যা তথ্যমূলক মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না।’

জায়েদ আরও বলেন, ‘আমি তো রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নই। কোনো দুর্নীতি করিনি। একজন শিল্পী হিসেবে সবসময় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করে গিয়েছি। ছাত্র-জনতার গণ–আন্দোলনের প্রায় মাস খানেক আগে থেকেই আমি অস্ট্রেলিয়ায়, কানাডা ও সর্বশেষ আমেরিকার শো নিয়ে ব্যস্ত ছিলাম। শো করে মানুষকে বিনোদিত করেছি। একজন বিনোদন কর্মী হিসেবে এটাই তো আমাদের কাজ। আমি সেটাই করেছি।’

আক্ষেপ প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘আমরা শিল্পী। কারো সঙ্গে কখনো অন্যায় করিনি। কোনো ক্ষতি করিনি। দেশের মানুষকে ভালোবাসি। আমাকেও সবাই ভালোবাসেন। এখন আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। দেশের অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. ইউনুস সাহেব। উনি ছাত্রদের নিয়ে দেশের সংস্কার কাজ করছে। আমার বিশ্বাস এসব ভিত্তিহীন মামলার বিষয় নিয়েও উনি দেখবেন।’

কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘এখানে এখনো আমার কিছু শো বাকি রয়েছে। সেসব শেষ করেই ফিরব। আশা করি দেশে ফিরলে কোনো হয়রানির মুখে পড়তে হবে না।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’