নবীন নিউজ ডেস্ক ০৭ ডিসেম্বার ২০২৪ ০৫:৫২ পি.এম
ছবি- সংগৃহীত।
ডিবি পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে সাতক্ষীরা জেলা কারাগারের দুই কারারক্ষীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামস্থ গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রিজের ওপর থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের থেকে একটি মোটরসাইকেল ও এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।
শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখা।
আটক করারক্ষীরা হলেন, ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মো. মামুন চৌধুরী (২৮) এবং একই জেলার শৈলকুপা থানার ডাউটিয়া গ্রামের মো. রাজন বিশ্বাস (২৯)।
ডিবি জানায়, ডিবি পরিচয়ে সাতক্ষীরা সদর থানাধীন লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামস্থ গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রিজের ওপর মাদক ব্যবসায়ীকে আটক করে তারা। ওই মাদক ব্যবসায়ীর কাছ থেকে অবৈধ অর্থ লাভের চেষ্টা করে তারা। তাদের ব্যবহৃত ১টি নীল রঙের সুজুকি এসএফ যার রেজিঃ নং-ঝিনাইদহ-ল-১৩-১৫৮০ মোটরসাইকেল ও ১ জোড়া হ্যান্ডকাফসহ জব্দ করা হয়।
ডিবি আরও জানায়, স্থানীয় লোকজনের নিকট তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তারা সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে সংবাদ দেন। এ খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ১ জোড়া হ্যান্ডকাফ ও ব্যবহৃত উপরোক্ত মোটরসাইকেল জব্দ করে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি কার্যালয়ে) নিয়ে আসে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন