সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

বড় প্রজেক্ট নিয়ে আসছেন মিজানুর রহমান আজহারী

নবীন নিউজ ডেস্ক ০৪ ডিসেম্বার ২০২৪ ০৭:৫৯ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটি নতুন ধারার শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। 

তিনি বলেন, যেখানে শুধু জাতিকে লিড দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল এক নতুন প্রজন্ম গড়ে তোলা হবে। যারা ইসলামি মূল্যবোধকে ধারণ করে দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ পরিকল্পনার কথা দেশবাসীকে জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমরা চাই, জনকল্যাণমূলক কাজের পাশাপাশি, গতানুগতিক ধারার বাইরে একটা গ্রাউন্ডব্রেকিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে। যেখান থেকে জাতিকে লিড দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল এক নতুন প্রজন্ম আত্মপ্রকাশ করবে। ইসলামি মূল্যবোধকে ধারণ করে যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে।

নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি লিখেছেন, জাতির জন্য একটি স্বপ্ন বোনা হচ্ছে। এ স্বপ্নের কথা দেশে এসে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিছুদিন আগে। তখন আন্তরিকভাবেই অনেক শুভাকাঙ্ক্ষী, একাডেমিক ও প্রাতিষ্ঠানিক এ উদ্যোগের অংশ হতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, নানা গুরুত্বপূর্ণ পরামর্শও আমি ইতোমধ্যে আপনাদের থেকে পেয়েছি। আমাদের পরিকল্পনাটা এবার শূন্য থেকে দৃশ্যমান করতে চাই।

তিনি লিখেছেন, আমরা চাই, জনকল্যাণমূলক কাজের পাশাপাশি, গতানুগতিক ধারার বাইরে একটা গ্রাউন্ডব্রেকিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে। যেখান থেকে জাতিকে লিড দেওয়ার মতো দক্ষ ও সৃজনশীল এক নতুন প্রজন্ম আত্মপ্রকাশ করবে। ইসলামি মূল্যবোধকে ধারণ করে যারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করবে।

স্বপ্ন পূরণের বিষয়ে তিনি লিখেছেন, ইংরেজিতে একটি কথা আছে- ‘ড্রিম বিগ’। হ্যাঁ, আমাদের স্বপ্নটা একটু বড়-ই। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করতে চাই। পূর্ণতা দেওয়ার মালিক মহান আল্লাহ তায়ালা। আমরা শুধু প্ল‍্যানমাফিক প্রতিটা ডট কানেক্ট করে একটা লাইন তৈরি করতে চাই; স্বপ্ন পূরণের পথে যার কোনো একটা ডট হতে পারেন আপনিও।

প্রতিষ্ঠানের চূড়ান্ত নাম প্রসঙ্গে তিনি লিখেছেন, আমাদের এই পরিকল্পনাকে প্রাথমিকভাবে ‘Project Alpha’ হিসেবে এড্রেস করে একটা কোর টিম গঠন করতে চাই। এ বিষয়ে চূড়ান্ত নাম পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

তিনি এ প্রজেক্টে অবদান রাখতে কিছু ক্যাটাগরি করে দেশবাসীকে ই-মেইল পাঠানোর জন্য বলেছেন। ক্যাটাগরিগুলো হলো:

১. আপনার এক্সপার্টিজ দিয়ে প্রজেক্ট আলফার কোর টিমের মেম্বার হওয়ার জন্য সাবজেক্টে Core Team লিখুন। ২. বিশেষ কোনো পরামর্শ অথবা অভিজ্ঞতা শেয়ার করতে সাবজেক্ট হিসেবে Idea লিখুন। ৩. আর্থিক অনুদান অথবা জমি দানের জন্য সাবজেক্ট হিসেবে Contribution লিখুন। ৪. আপনার প্রতিষ্ঠানের কোনো প্রোডাক্ট বা সার্ভিস আমাদের প্রজেক্ট প্লানিংয়ের সহায়ক হতে পারে মনে করলে সাবজেক্ট হিসেবে Support লিখুন। ৫. ভলান্টিয়ার হিসেবে যুক্ত হতে সাবজেক্ট হিসেবে Volunteer লিখুন।

আগামী ১৩ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে আপনার ছবি এবং পোর্টফলিওসহ বিস্তারিত লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়, ই-মেইল : Azhari@gmail.com অথবা কমেন্টের গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করুন।

ফিল্টারিং শেষে সিলেক্টেড সবার সঙ্গে শিগগিরই যোগাযোগ করা হবে এবং প্রয়োজনে টিম মিটিংয়ে ইনভাইট করা হবে বলে জানান তিনি।

নবীন নিউজ/পি
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?