নবীন নিউজ ডেস্ক ১৪ নভেম্বার ২০২৪ ১০:৪৯ এ.এম
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারে নতুন দুই সদস্যকে নিয়ে জনগণের মধ্যে কোনো ‘অনাগ্রহ’ থাকলে সেটি খতিয়ে দেখার কথা বলেছেন উপদেষ্টা মো. মাহফুজ আলম।
মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীন নিয়োগপ্রাপ্তদের বিষয়ে জনগণের যদি কোনো অনাগ্রহ থাকে, আমরা সেটি খতিয়ে দেখব।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের নতুন এ উপদেষ্টা।
মাহফুজ আলম বলেন, বাংলাদেশের জনগণের গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা মনোনীত সরকার। আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি। জনগণের পক্ষে এবং দীর্ঘ লড়াইয়ের স্বপক্ষে আছেন তাদের নিয়েই আমরা সরকার গঠনের পরিকল্পনা এবং সেভাবেই সরকার পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, আমরা মনে করি, যে যাদের নিয়োগ দেয়া হয়েছে, তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন। তারপরও যদি জনগণের কোনো অসন্তোষ বা অসংকোচ থাকে, তাহলে তাদের কাজের মাধ্যমেই প্রমাণ হবে যে তারা জনগণের পক্ষেই আছেন। জনগণই নতুন উপদেষ্টাদের বিচার করবে তাদের কার্যক্রম দেখে।
এ সময় মাহফুজ দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা চেষ্টা করেছি এবং বেশিরভাগই আমরা পূরণ করতে পেরেছি। আর জনগণই বিচার করবে আমাদের কার্যক্রম দেখে।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আরও তিনজন যুক্ত হয়েছেন। তারা হলেন— প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিন।
গত ১০ নভেম্বর (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তারা শপথ নেন। এর পর নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। আবার কেউ কেউ উপদেষ্টা বাছাইয়ের ক্ষেত্রে ‘অঞ্চল প্রীতি’র অভিযোগ তুলেছেন।
এদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনের নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহও। তাদের নেতৃত্বে বিক্ষোভ-মিছিলও করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন