শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

এখন থেকে ‘মব জাস্টিসের’ বিরুদ্ধে কঠোর অবস্থান: উপদেষ্টা মাহফুজ

নবীন নিউজ ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ০৭:১৪ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানান, এখন থেকে যেকোনো ধরনের ‘মব জাস্টিসের’ বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে। যিনিই ‌‘মব জাস্টিস’ করেন না কেন, তাকে আইনের আওতায় আনতে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৯ মার্চ) সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ের সরকারের এই সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

তথ্য উপদেষ্টা বলেন, জনগণকে জানাতে চাই, যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে, সে যে–ই হোন না কেন, যে ধর্মের, লিঙ্গের, বর্ণের, জাতের হোন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব।

সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আজ আলোচনা হয়েছে যে আইন অন্ধ, যে–ই অপরাধী হোক না কেন, জাত, ধর্ম, বর্ণ দেখা হবে না, নারী বা পুরুষ দেখা হবে না। যিনিই অপরাধ করেন না কেন, যিনিই ‌মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হোন, নিধার্মিক হোক, ধার্মিক হোন, যে–ই হোন কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সামনে মব জাস্টিস তৈরির পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো থানা ঘেরাও থেকে শুরু করে যেকোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব। সেখানে গ্রেপ্তার থেকে শুরু করে সেখানেই যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব অংশীজনকে বলে দিয়েছি।’

মাহফুজ আলম বলেন, ‘আগে যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে, মামলা হলে বা আমাদের জায়গা থেকে যদি ব্যবস্থা নিতে পারি, এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে এই মব জাস্টিস পরিস্থিতি থেকে শুরু করে যেকোনো জায়গায়, এখানে-ওখানে গিয়ে ডাকাতি, সম্পত্তি দখল বা যতগুলো ঝামেলা আছে, যতগুলো জটিলতা, অস্থিরতা, নৈরাজ্য তৈরি হয়েছে, এসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব।’

সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও বক্তব্য দেন। 

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আজকের সভাটি শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে হয়েছে। আপনাদের মতো আমরা প্রত্যেকেই বিরক্ত। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের আরও অনেক কঠোর হতে হবে। আমাদের কঠোর হওয়ার সময় এসেছে। এখানে যেকোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন