নবীন নিউজ, ডেস্ক ০৯ নভেম্বার ২০২৪ ০৯:৩৮ এ.এম
জন্মান্ধ এক গীতিকারের গান ‘আলিফ লায়লা’। এ গানটি জিতে নিয়েছিল নব্বই দশকের দর্শকদের মন। গানটি জনপ্রিয় হলেও আড়ালে রয়ে গেছেন এ গানের স্রষ্টা ও গায়ক ও গায়িকারা। যাদের সম্পর্কে আজও কোনো ধারণা নেই অনেকের।
কীভাবে তৈরি হয়েছিল কালজয়ী সে গান, জানেন? ভারতীয় প্রযোজনা সংস্থা সাগর এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে সুভাষ সাগরের প্রযোজনায় ভারতীয় সিরিয়ালটি নির্মাণ করা হয়েছিল।
এটি নির্মাণ করেন আনন্দ সাগর, প্রেম সাগর ও মতি সাগর। ১৯৯৩ সালে তিন শতাধিক পর্বের ‘আলিফ লায়লা’ সিরিয়ালটি প্রথমে হিন্দি তারপর উর্দু এবং সবশেষে বাংলা ভাষায় ডাবিং করা হয়।
তাই তিন ভাষাতেই আলিফ লায়লার গানটিও তৈরি করা হয়। এ গানের মূল রচয়িতা বলিউডের রবীন্দ্র জৈন। গানটি লেখার পর সুরও করেন তিনি। তিনি জন্মান্ধ ছিলেন। তার লেখা ও সুর করা গানে কণ্ঠ দেন মোহাম্মদ আজিজ ও কবিতা কৃষ্ণমূর্তি।
নব্বই দশকের তৈরি ভারতীয় এ সিরিয়াল এদেশে প্রচারিত হতো প্রতি শুক্রবার বিটিভিতে। রাত ৮টার সংবাদের পর প্রচারিত হওয়া সে বিদেশি সিরিয়াল দেখার জন্য অপেক্ষার প্রহর গুনতো লাখ লাখ মানুষ।
নির্দিষ্ট সময় শুরু হতেই প্রতিটি ঘরে তখন শোনা যেত ‘আলিফ লায়লা’ সিরিয়ালের সেই সুর। এরপর ২৩ মিনিট কাটত আতঙ্ক, ক্ষোভ আর পছন্দের চরিত্রকে জিন, পরী বা দৈত্য-দানবের হাত থেকে রক্ষা করার প্রার্থনা দিয়ে। বুড়ো থেকে কিশোর, শিশু থেকে যুবক সবাই বুঁদ ছিল ‘আলিফ লায়লা’ সিরিয়াল ও এর গানে।
সিরিয়ালটি নির্মাণের সময় কেউ ভাবতে পারেনি জন্মান্ধ শিল্পীর তৈরি এ গানেই কল্পনার রাজ্যে হারিয়ে যাবে বিশ্বের কোটি কোটি দর্শক। জাদুর রাজ্যে বিমোহিত হবে কল্পবিলাসী মন। জনপ্রিয় এ গান এখনও দর্শক মনকে নিয়ে যায় রূপকথার আরব্য রজনীর সেই জিন-পরী আর দৈত্যে-দানবের দেশে।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’