নবীন নিউজ, ডেস্ক ১৫ এপ্রিল ২০২৪ ০৫:২০ পি.এম
সংগীতের প্রতি অসম্ভব ভালোবাসা থেকেই দর্শকদের গান শোনাতে ভালোবাসেন ড. মাহফুজুর রহমান। এবার ঈদেও প্রতিবারের মতো ড. মাহফুজুর রহমানের গান নিয়ে শ্রোতাদের বাড়তি আগ্রহ ছিল । অবশেষে আগ্রহ আর অপেক্ষার প্রহর কাটিয়ে ঈদের অনুষ্ঠানে বেশ কয়েকটি গান শুনিয়ে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে দিয়েছেন তিনি। এসব গানের মধ্যে একটি হিন্দি গানও তিনি গেয়েছেন । বক্স অফিস হিট করা সে হিন্দি গানটি এরই মধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
নব্বই দশকে মুক্তি পাওয়া ওই সিনেমার একটি কালজয়ী গান ‘ধীরে ধীরে মেরি জিন্দেগি মে আনা’। আর এ গানটিই ঈদের খুশি বাড়িয়ে দিতে দর্শকদের শুনিয়েছেন ড. মাহফুজুর। এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে গানটি।
২০১৬ সাল থেকে প্রতি ঈদে এটিএন বাংলায় অনুষ্ঠানে গান শোনান ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলায় প্রচার হয় তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান। তারই ধারাবাহিকতায় কণ্ঠশিল্পী এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান গান শোনান এবারের ঈদেও।
‘ধীরে ধীরে মেরি জিন্দেগি মে আনা’ গানটি ছাড়াও আমায় ভালোবাসো না, তোমার চোখ দুটি, তুমি যে শুধু আমার, যাবে যদি চলে যাও এবং বুকের মাঝে রাখব, মেরে মিতুয়া, ম্যায় জিস দিন, জানে কাহা, ম্যায় সায়ের তো নেহি এবং চিটঠি আয়ি হ্যায় সহ সর্বমোট ১০টি গান ভক্তদের গেয়ে শোনান সংগীতপ্রেমী এ শিল্পী।
প্রসঙ্গত, একক গানের পাশাপাশি ডুয়েট গানও গেয়েছেন মাহফুজুর। এবারের ডুয়েট গানগুলোতে তার সহশিল্পী হিসেবে ছিলেন সামিয়া জাহান, নীলিমা, ভাবনা আহমেদ ও মারিয়া চৌধুরী।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন