শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

‘ভূতের মুখে রামনাম’, হাছান মাহমুদের বক্তব্যে মির্জা ফখরুল

নবীন নিউজ ডেস্ক ০৬ নভেম্বার ২০২৪ ০৯:০১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটাকে ভূতের মুখে রামনাম বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তাদের (আওয়ামী লীগ) মুখে গণতন্ত্রের কথা মানুষ বিশ্বাস করে না।

গত রোববার লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনে এক সাক্ষাৎকারে শেখ হাসিনা সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে আওয়ামী লীগ প্রস্তুত। বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সাথে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব।

এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী শাসনের পতন হয় গত ৫ আগস্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই আত্মগোপনে দলের নেতারা। নেতাদের একটা বড় অংশ বিদেশে পালিয়ে গেছেন।

এমন পরিস্থিতিতে আত্মগোপনে থেকেই হাছান মাহমুদ যখন বিএনপির সঙ্গে কাজ করতে আওয়ামী লীগের আগ্রহের কথা বলছেন, তখন দলটির ভেতরে এ ধরনের চিন্তা থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। তবে বিএনপি নেতারা তা নাকচ করে দিয়েছেন।

সাক্ষাৎকারে হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল ছিল। তিনি বলেন, বিএনপি অবশ্যই সব সময় নির্বাচন বর্জন ও প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু যেহেতু আমরা দায়িত্বে ছিলাম আমাদের এ জায়গায় ব্যর্থতা ছিল যে বিএনপিকে আমরা একোমডেট করে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছি।

গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কাজ করার আগ্রহের বিষয়ে হাছান মাহমুদ যে বক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে বিএনপির বক্তব্য জানতে চাইলে একটি গণমাধ্যমকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘ভূতের মুখে রামনাম। আমরা আগেও বলেছি এবং এখনো বলছি, তারা (আওয়ামী লীগ) এখন গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে। এ কথা শুনলে ঘোড়াও হাসবে।’

মির্জা ফখরুল আরও জানান, গণতন্ত্র আনতে দেশের মানুষ তাদের (আওয়ামী লীগ) তাড়িয়ে দিয়েছে। তারা দেশ থেকে পালিয়ে গেছে। তাদের মুখে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা শোভা পায় না। আওয়ামী লীগ দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা গণতন্ত্র পুনরুদ্ধার করার কথা বললে সেটা জনগণ বিশ্বাস করে না।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’