বাংলাদেশে জুয়া খেলা নিষিদ্ধ হলেও ব্যক্তিগতভাবে দুজন বা ততোধিক ব্যক্তির মধ্যে ফুটবল বা ক্রিকেট খেলার ফলাফল নিয়ে, বা অন্য কিছু নিয়ে ‘বাজি’ ধরে বিজয়ীকে অর্থ বা মূল্যবান কোনো জিনিস দেয়ার প্রচলন রয়েছে এখনও।
অনেক ক্লাব, অভিজাত এলাকা এমনকি ঘরের ভেতরে জুয়ার আসর বসার ঘটনাও কিন্তু নতুন নয়। তবে এই জুয়া সময়ের সাথে ডিজিটাল মাধ্যমে নতুন রূপে হাজির হয়েছে । এ কারণে ঘরে বসেই মানুষ অনলাইনে বিভিন্ন জুয়ার অ্যাপ বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে পারছেন। তেমনই ভারতের বেশ আলোচিত একটি অ্যাপ মহাদেব বেটিং অ্যাপ।
ভারতের বেশ আলোচিত মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। এই ঘটনায় এবার বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছোট বোন জান্নাতুল হাসান রিতুর নামও জড়িয়েছে।
গত বছর সেপ্টেম্বর থেকে মহাদেব বেটিং অ্যাপ ভারতে আলোচনায় আসে। এটি এক ধরনের গেমিং অ্যাপ যার মাধ্যমে অনলাইনে বাজি ধরা হয়।এই গেমিং প্লাটফর্মের বিপুল আর্থিক দুর্নীতি খুঁজে পায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তাতে উচ্চ পর্যায়ের অনেকের নাম উঠে আসে। এই তদন্তের জন্যই গ্রেপ্তার করা হয় সুরুজ চোখানি ও গিরিশ তালরেজা।
তদন্তকারী সংস্থা ইডি সূত্র জানিয়েছে, সুরুজ চোখানি কাঠমান্ডুতে একটি ক্যাসিনোয় ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশে 11wicket.com নামের একটি বেটিং অ্যাপে বিনিয়োগ করেন। এতে তাঁর অংশীদার ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসান।
ভারতের অন্যতম বড় গণমাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয়। খবরে বলা হয়, বেটিং কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়া দুই ব্যবসায়ী সুরুজ চোখানি ও গিরিশ তালরেজা তদন্তকারীদের জানিয়েছেন, '11wicket.com' নামে বাংলাদেশে একটি বেটিং অ্যাপে তাদের বিনিয়োগ আছে, তাদের এই বিনিয়োগে সাকিবের বোনও যুক্ত ছিলেন।
তবে এই ব্যাপারে সাকিবের বোনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও সাকিবের সাথেও কোনো যোগাযোগ করা যায় নি । বাংলাদেশের চলমান আইনে কোন প্রকার জুয়া খেলা বা জুয়া খেলার আয়োজনের বৈধতা নেই। কিন্তু এখনও নানান নামে অনলাইনে বেটিং চলছে।
বেটিং সাইটের সাথে জড়িয়ে এর আগে বেশ কয়েকবার বিতর্কিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৯ সালে জুয়াড়ির একাধিক প্রস্তাব গোপন করার দায়ে সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। আবার ২০২২ সালে বেট উইনার নামক এক বেটিং প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে বিতর্কে জড়ান তিনি। বিসিবির চাপে সেই চুক্তি বাতিল করলেও একটি বেটিং সাইটের সারোগেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সাকিবকে নিয়মিত দেখা যায়।
বাংলাদেশে সাইবার অপরাধ নিয়ে কাজ করেন, এমন একাধিক সংস্থার কর্মকর্তারা বলেন, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরটি এখনো তাঁদের নজরে আসেনি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলামজানান , তারা এ–সংক্রান্ত কোনো অভিযোগ বা তথ্যও এখনো পাননি।
দেশে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রকল্প বিজিডি ই-গভ সার্টের সূত্রও বলছে, 11wicket.com নামের অনলাইন বাজির এই অ্যাপ সম্পর্কে তাদের ধারণা নেই।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন