নবীন নিউজ ডেস্ক ২৯ অক্টোবার ২০২৪ ০২:৫৬ পি.এম
ছবি- সংগৃহীত।
ছোট পর্দার জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর। দুবাইয়ে বিয়ে করেছেন তিনি। গত ২২ আগস্ট পারিবারিক আয়োজনে দেশটির একজন ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয় তার।
অভিনেত্রীর স্বামীর নাম সৈয়দ হক। সাত বছর আগে দু’জনের পরিচয়। বিষয়টি নিশ্চিত করে সুজানা বলেছেন, আমাদের জানাশোনা ছিল। তবে প্রেম ছিল না। পারিবারিকভাবেই বিয়েটা সম্পন্ন হয়েছে।
সুজানা আরো বলেন, আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি বাজে ছিল। যে কারণে বিষয়টি জানানোর মতো অবস্থা ছিল না।
এছাড়া ধর্মীয় রীতিনীতির কথা উল্লেখ করে সুজানা বলেন, ইসলামে অনেক ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও উল্লেখ নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। আমাদের দুই পরিবার বিষয়টি অবগত।
এদিকে বিয়ের পরপরই স্বামীকে নিয়ে উমরাহ পালন করেছেন সুজানা। এমনটাই নাকি পরিকল্পনা ছিল তার। অভিনেত্রীর কথায়, ইচ্ছে ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করব। বিয়ের দুদিন পর আমরা দুজনে উমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন বাকিটা জীবন এভাবে পার করতে চাই।
প্রায় সাত বছর আগে মিডিয়াকে ‘গুডবাই’ জানিয়েছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর। মূলত ইসলাম ধর্মের প্রতি অনুরাগী হয়ে তিনি মিডিয়া ছাড়েন। এরপর থেকে মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখেননি সুজানা।
এর আগে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। তার প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর ২০১৪ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে ভালোবেসে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর পর তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এরপর বিবাহবেচ্ছেদের পথে হাঁটে এই জুটি।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’