নবীন নিউজ ডেস্ক ১৬ অক্টোবার ২০২৪ ০৯:১৮ এ.এম
সংগৃহীত ছবি
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত দুই দিনে ৫৯৩ টন কাঁচামরিচ ভারত থেকে আমদানি করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল পর্যন্ত ভারত থেকে আমদানি করা হয় ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ। এর আগে গতকাল সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুদিনে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।
বেনাপোল দিয়ে কাঁচামরিচ আমদানি হওয়ায় বন্দরের বিভিন্ন মহলে দেখা দিয়েছে স্বস্তির নিশ্বাস। বেশ কিছুদিন ধরেই দেশে কাঁচামরিচের দাম আকাশছোঁয়া। তাই চাহিদা অনুযায়ী জোগান ঠিক রাখতে মরিচ আমদানি করা হচ্ছে। সাধারণ মানুষের আশা, আমদানির ফলে এবার মরিচের দাম কমবে।
বর্তমানে বাজারে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। দেশে অস্থিতিশীল বাজার যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে মুহূর্তে মরিচের আমদানি করা হয়েছে। দুর্গাপূজার কারণে বেনাপোল বন্দর বন্ধ ছিল গত পাঁচ দিন। গতকাল সোমবার বন্দর খুলে যাওয়ায় একদিনেই ভারত থেকে এসেছে ৫৮২ টন মরিচ। গতকালই ৫০টি ট্রাকে আসা মরিচবোঝাই ট্রাকগুলো খালাস করে নিয়ে গেছেন আমদানিকারকরা।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, দেশের ২৮ আমদানিকারক সোমবার দুই কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত তিনটি ভারতীয় গাড়িতে প্রায় ১১ টন কাঁচামরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। শুল্ককর পরিশোধ করে সন্ধ্যার আগেই মরিচবোঝাই গাড়ি বন্দর এলাকা ত্যাগ করে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন