বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

একদিনেই কাঁচামরিচের দাম কমেছে ৩০০ টাকা

নবীন নিউজ, ডেস্ক ১৫ অক্টোবার ২০২৪ ০৩:২৪ পি.এম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের উলিপুরে একদিনের ব্যবধানে কাঁচামরিচ কেজি প্রতি ৩০০ টাকা কমে পাইকারিতে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) কাঁচামরিচ কেজি প্রতি ৩০০ টাকা বিক্রি হয়। এর আগে সোমবার ৬০০ টাকা কেজি বিক্রি হয়।

মঙ্গলবার দুপুরে উলিপুর সবজি বাজারে দেখা যায়, কৃষকরা পাইকারদের কাছে বেগুন প্রতি কেজি বিক্রি করছেন ৮০ টাকা তা খুচরায় বিক্রি হচ্ছে ১০০ টাকা, আলু দেশি ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, শসা ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, কাঁচামরিচ ৩০০ টাকা খুচরায় ৩৫০ টাকা, করলা ৬০ টাকা খুচরায় ৭০ টাকা, পেঁয়াজ এলসি ১১০ টাকা খুচরা ১২০ টাকা, দেশি পেঁয়াজ ১২০ টাকা খুচরায় ১৩০ টাকা, পেঁপে ৩০ টাকা খুচরায় ৪০ টাকা, পটোল ৬০ টাকা খুচরায় ৮০ টাকা, রসুন ২২০ টাকা খুচরায় ২৪০ টাকা, আদা ২৪০ খুচরায় ২৮০ টাকা, শুকনা মরিচ ৩৮০ টাকা খুচরায় ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে, ঢেঁড়স ৫০ টাকা খুচরায় ৬০ টাকা, ঝিঙা ৫০ টাকা খুচরা ৬০ টাকা, বরবটি ৭০ টাকা খুচরা ৮০ টাকা, চাল কুমড়া ছোট বড় ভেদে ৪০ থেকে ৫০ টাকা খুচরায় ৫০ থেকে ৬০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা খুচরা ২০০ টাকা, মুলা ৪০ টাকা খুচরায় ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, খুচরায় ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

খুচরা সবজি বিক্রেতা জিয়ন মিয়া (৪৫), মাইদুল ইসলাম (৩৮), নুর ইসলাম (৬৫) ও দুলাল মিয়া জানান, আমরা পাইকারি দামের চেয়ে সামান্য লাভ করেই সবজি বিক্রি করে থাকি। কিছুদিন আগে সবজির বাজার কম ছিল। তাই ক্রেতারা বেশি ক্রয় করত। এখন দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতারা চাহিদার তুলনায় কম ক্রয় করছেন। এখন স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের সবজির আমদানি না হওয়ায় দাম বেড়েছে বিক্রিও কমেছে।

ক্রেতা মফিজুল হক (৭০) বলেন, সব ধরনের সবজির দাম বেড়েছে। এটা সম্পূর্ণ কারসাজি। বাজার তো সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে ৪০ থেকে ১২০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই।

খুচরা বাজারে সবজি নিতে আসা গৃহবধূ স্বপ্না আক্তার (৪০), হাওয়ানুর বেগম (৩৮) ও ইউনুস আলী (৬৫) বলেন, গত সপ্তাহের চেয়ে আজ সবজির কেজি প্রতি ২০-৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। আবার কিছু কিছু সবজির দাম অনেক বৃদ্ধি পেয়েছে। মরিচ ছিল ৬০০ টাকা আজ ৩৫০ টাকা কেজি, আলু ছিল ৫৫ টাকা আজ ৬৫ টাকা কেজি, পেঁয়াজ ছিল ১১০ টাকা আজ ১২০ টাকা কেজি, পটোল ৬০ টাকা কেজি থাকলেও আজ ৮০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা কেজি থাকলেও আজ ১০০ টাকা কেজি, মুলা ৪০ টাকা থাকলেও আজ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছরের এই সময়ে সবজির দাম অনেক কম ছিল। এ বছর এ সময়ে সবজির দাম অনেক বাড়তে শুরু করছে। এ ছাড়া মরিচের দাম, বেগুনের দাম, করলার দাম, পেঁয়াজের দাম ও আলুর দাম না কমিয়ে বরং বৃদ্ধি পেয়েছে। আমাদের মতে নিম্ন আয়ের মানুষের জীবন চলা খুব কঠিন হয়ে গেছে বলে জানান তারা।

সবজি বাজারের আড়তদার মুকুল মিয়া (৬৮), আলম মিয়া (৬৫) ও আনারুল মিয়া (৪৫) বলেন, বর্তমান স্থানীয় ভাবে সবজির আমদানি না হওয়ায় সবজির দাম কিছুটা বাড়তে শুরু করেছে। তাছাড়া মরিচ, আলু, বেগুন ও পেঁয়াজসহ অন্যান্য সবজির বাজার বৃদ্ধি রয়েছে। স্থানীয় ভাবে সবজির আমদানি শুরু হলে কিছুটা কমতে শুরু হবে। এ ছাড়া আমাদের এলাকায় ধান, পাট, ভুট্টা বেশি চাষাবাদ করা হয়। এ কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে সবজি নিয়ে আসতে হয়। এরমধ্যে সবচেয়ে বেশি আসে দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও থেকে।

তারা আরও বলেন, উত্তরবঙ্গের জেলাগুলোর মোকাম (পাইকারি বাজার) গুলোতে সবজির দাম বৃদ্ধি পেলে আমাদের এখানে আমদানি কমে যায় ফলে দামও বৃদ্ধি পায়। এ ছাড়া গাড়ি ভাড়ার উপর কিছুটা দাম কম বা বেশি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন বলেন, এবার অসময়ে বর্ষা ও বন্যার কারণে স্থানীয় পর্যায়ে সবজি চাষে ব্যাঘাত ঘটেছে। স্থানীয় ভাবে সবজির আমদানি না হলে বাজারে সবজির মূল্য স্বাভাবিক ভাবে বৃদ্ধি পাবে। স্থানীয় ভাবে যে সব সবজি চাষ হয় তাতে চাহিদা পূরণ করা সম্ভব নয়। কৃষকদের বেশি বেশি করে সবজি চাষের পরামর্শ দেওয়া অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নবীন নিউজ/ জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন