নবীন নিউজ, ডেস্ক ১৩ অক্টোবার ২০২৪ ০৯:২৬ এ.এম
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের খুবই ঘনিষ্ঠজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল কোথায় আছেন?
এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও একাধিক সূত্র থেকে পাওয়া তথ্য মতে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় আছেন।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় তাকজিল খলিফা আগরতলা রাজবাড়ির পাশের একটি জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছেন। সন্ধ্যায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তিনি আগরতলার স্মার্টবাজার নামে একটি সুপার শপে ঢুকছেন। তার কাঁধে একটি ব্যাগ।
একটি সূত্র জানায়, তাকজিল খলিফা আগরতলা সীমান্ত এলাকার রামনগর নামে একটি এলাকায় বসবাস করছেন। এখানে তিনি একাই আছেন। বাংলাদেশ থেকে পুজা দেখতে যাওয়া পরিচিতজনদের সঙ্গে দেখা হলে তিনি কুশল বিনিময়ের বাইরে তেমন কিছু বলছেন না।
তাকজিল খলিফা ৫ আগস্ট রাত থেকেই পলাতক রয়েছেন। ওই দিন তার রাধানগরের বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে তিনি গ্রামের বাড়ি সদর উপজেলার কোড্ডায় অবস্থান নেন। তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার পর ভারতে পালিয়ে যান।
তাকজিল খলিফার ঘনিষ্টজন সূত্র জানায়, একাধিকবার চেষ্টার পর তিনি কসবা উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান। ঈদে মিলাদুন্নবীর দিন তিনি অবৈধ পথে ভারত যান বলে সূত্রটি জানায়। সূত্রটির দাবি, ৫ আগস্ট বাড়ি থেকে পালানোর সময় তিনি পাসপোর্ট নিতে পারেননি। তার পাসপোর্টটি পুড়ে যায়।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন