নবীন নিউজ ডেস্ক ০৯ অক্টোবার ২০২৪ ০৮:২২ এ.এম
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় ৫ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠী আরকান আর্মি।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে টেকনাফের নয়াপাড়া নাফনদীতে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ জেলেদের পরিবার। তারা জানায়, জেলেদের সাথে থাকা নৌকাও নিয়ে যায় আরাকান আর্মি।
মঙ্গলবার রাত পর্যন্ত জেলেদের ফেরত দেয়নি বলে জানায় জেলেদের পরিবার।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলো— রাশেদ হোসেন, মো. বোরহান, সাইফুল ইসলাম, মোহাম্মদ রাশেল ও মোহাম্মদ আলম। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য আবদুস সালাম জানান, ৫ জেলে নাফ নদীতে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায়। তবে কারা নিয়ে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের চলমান যুদ্ধে রাখাইন রাজ্যে অঞ্চল আরকান আর্মি দখলে থাকায় তারাই জেলেদের ধরে নিয়ে গেছে।
স্থানীয় জেলেরা জানায়, মঙ্গলবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা আবদুল মজিদের মালিকাধীনসহ ৩টি নৌকা নাফ নদীতে মাছ ধরতে যায়। এসময় মিয়ানমারের আরকান আর্মি সদস্যরা অস্ত্র-সশস্ত্র নিয়ে জেলেদের ধাওয়া করে। এতে দুটি নৌকাসহ মাঝিমাল্লারা পালিয়ে আসতে সক্ষম হলেও মজিদের নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে যায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্ট গার্ড ও বিজিবি সমন্বয় করে কাজ করা হচ্ছে।’
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন