সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুইদিন ব্যাপী নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে আইনজীবীদের মধ্যে। ফলে অনিশ্চয়তা দেখা দিয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়েও ।
ফলাফল ঘোষণার বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক প্রার্থী শাহ মনজুরুল হক বলেন, ভোট তো গণনাই হয়নি। সকাল ৮টার পর পুলিশের পাহারায় আমি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ছেড়ে বাসায় চলে এসেছি। আমাদের নেতৃবৃন্দ সার্বিক বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
কয়েকজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাত ৩টার দিকে ভোট বাছাই প্রক্রিয়া শেষ হয়। স্বতন্ত্র প্যানেল থেকে সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপির প্যানেলের প্রার্থীরা রাতেই ভোট গণনার পক্ষে সোচ্চার হন। তারা নির্বাচন কমিশনকে ভোট গণনা করে ফল ঘোষণা করতে বলেন।
তারা জানায়, তবে আওয়ামী লীগ সমর্থিত সম্পাদক প্রার্থী শাহ মনজুরুল হক শুক্রবার বিকেল ৩টায় দিনের আলোতে ভোট গণনা চাচ্ছিলেন। এ বিষয় নিয়েই একপর্যায়ে দুপক্ষের সমর্থকদের মাঝে হট্টগোল শুরু হয়।
তারা আরো বলেন, শুক্রবার ভোরে হাতাহাতি মারামারির ঘটনাও ঘটে। এতে কয়েকজন আইনজীবী আহত হন। সেখানে একজন সহকারী অ্যাটর্নি জেনারেলকে মারধর করা হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বহিরাগতরা এই হামলা করেছে বলে প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানিয়েছেন।
শুক্রবার সকালে দেখা যায় ভোটের ব্যালট বাক্স সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে পুলিশের পাহারায় রয়েছে। এই প্রাঙ্গণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ছাড়া কোনো দলের প্রার্থী ও সমর্থকদের দেখা যায়নি। নির্বাচন কমিশনের দায়িত্বে থাকাদের কাউকে ফোন করে পাওয়া যায়নি।
উল্লেখ্য,এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এছাড়া সম্পাদক পদে সাদা ও নীল প্যানেলের বাইরে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি ও ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া প্রতিদ্বন্দিতা করছেন। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন।
নবীন নিউজ/ফা
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল
কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি
কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা
কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স
পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের
আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ
নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড
গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১২ দিনের রিমান্ডে পলক
সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক
কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের
আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'
পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র্যাব-পুলিশও
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা
চুপ থাকার সময় শেষ: পলক
কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ
চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড
ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর