নবীন নিউজ ডেস্ক ০৭ অক্টোবার ২০২৪ ১০:৪৮ এ.এম
সংগৃহীত ছবি
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শুধু সমালোচনা নয়, যথাসাধ্য সাহায্যও করছেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্য।
দেশের বন্যার্ত মানুষের পুনর্বাসনে ১০ বিলিয়ন ডলার ফান্ড সংগ্রহের কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। তবে তিনি সরকারের সমালোচনা বন্ধ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পিনাকী ভট্টাচার্য বলেছেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে দুটো কাজ শুরু করেছি। আপনাদের মনে আছে, আমি বলেছিলাম আমরা প্রবাসীরা ১০ বিলিয়ন ডলার তুলে দেবো সরকারকে এক বছরে, বন্যার পুনর্বাসনের জন্য। এ কাজটা সমাজকল্যাণ মন্ত্রণালয় গ্রহণ করেছেন। আমরা কাজ করছিলাম কীভাবে সহজে আমরা টাকাটা নিতে পারি। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে করা হচ্ছে। সেখানেই প্রবাসীরা দান করতে পারবেন।
তিনি বলেন, আভ্যন্তরীণ কিছু আলাপের অনুমোদনের বিষয় ছিল, সেটাও আলাপ হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনও শিগগিরই হয়ে যাবে আশা করছি। দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন তহবিল। সেটা সরকারি ফাউন্ডেশনের তহবিলেই যাবে। কিন্তু সমাজকল্যাণ মন্ত্রণালয় এটা কো-অর্ডিনেট করবে। এটার তহবিলও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, সংগ্রহ করবো প্রবাসীদের কাছে থেকে।
তহবিল সংগ্রহের জন্য যত জায়গায় পারেন, যাবেন জানিয়ে পিনাকী ভট্টাচার্য বলেন, সামনের সপ্তাহ থেকে সফর শুরু হবে। আপাতত ইউরোপেই এ মাসটা ঘুরবো। আমি শুধু সমালোচনাই করি না, সরকারকে যথাসাধ্য সাহায্য করছি। এ সাহায্য করছি বলে সমালোচনা বন্ধ করব না। আপনাদের কাছে উদাত্ত আহবান জানাই, আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা আমাদের সরকারকে সাহায্য করি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন