রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ডিমের দামে ডিগবাজি, সিন্ডিকেটের কাছে অসহায় সরকার!

নবীন নিউজ ডেস্ক ০৫ অক্টোবার ২০২৪ ০১:৪৩ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

উৎপাদক, মধ্যস্বত্বভোগী, পাইকার আর সবশেষে খুচরা। কোন পর্যায়েই ক্রয়-বিক্রয়ের কোনো রশিদ দেয়া-নেয়া হয় না ডিম ব্যবসায়ীদের। আর এই কারসাজিতে চট্টগ্রামে লাগামহীন ডিমের বাজার। সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করেই নিজেদের দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা। এর বিরুদ্ধে ভোক্তা অধিকার মাসের পর মাস অভিযান চালিয়েও স্বস্তি আনতে পারছে না বাজারে।

চট্টগ্রামে প্রতিদিন প্রায় ২৫ লাখ ডিমের চাহিদা রয়েছে। যার প্রায় ৮০ শতাংশ টাঙ্গাইল ও বাকি অংশ আসে গাজীপুর ও সাভার থেকে। যা সরবরাহ করেন পাহাড়তলী বাজারের পাইকাররা।

মাসখানেক ধরে অস্থির বন্দরনগরীর ডিমের বাজার। চট্টগ্রামের পাইকারি বাজারে ডিমের ডজন ১৫৪ টাকা। আর খুচরায় বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। যা সরকার নির্ধারিত দাম থেকে ৩৩ টাকা বেশি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানেও মিলেছে দাম নিয়ে কারসাজি। অসাধু ব্যবসায়ীদের কাছে পাওয়া যায় না ক্রয়-বিক্রয়ের রশিদ। অধিক মুনাফার জন্য ডিমের ক্রয় ও বিক্রয়মূল্যও লুকিয়ে রাখে।
 
চট্টগ্রামের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, পাইকারি বিক্রেতারা ক্রয় ভাউচার রাখছেন না। আবার তিনি যেটা বিক্রি করেন সেটার ভাউচারও কাউকে দিচ্ছেন না। এই সুযোগে খুচরা বিক্রেতারা নিজেদের মতো দাম আরও বাড়িয়ে বিক্রি করেন। তারা মিথ্যারও আশ্রয় নেন যে, বেশি দাম দিয়ে তারা ডিম কিনেছেন।
 
পাহাড়তলী বাজারে ডিমের দামের কারসাজির সত্যতা মিলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। উৎপাদন পর্যায়ে কঠোর মনিটরিং না থাকাকেই দুষছেন পাইকাররা। বলছেন, সেখানে দাম কমলে এখানেও কমবে।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, ডিমের বাজারে অস্থিরতার কারণ চিহ্নিত হলেও জরিমানাতেই সীমাবদ্ধ আইনি ব্যবস্থা।

ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, বড় ব্যবসায়ী গ্রুপ এই কারসাজির সঙ্গে জড়িত। তারা দাম বাড়ানোর পেছনে কাজ করে। এই অনিয়ম বহুদিন ধরেই চলছে। তারা দেখছেন অনিয়ম করেও পার পাওয়া যায়। ফলে তারা উৎসাহিত হচ্ছেন। যার প্রভাব বাজারে পড়ছে। সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি নিশ্চিতে পদক্ষেপ নেয়ার আহ্বান সাধারণ মানুষের।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন