শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

যেসব উপায়ে পাচারের টাকা-সম্পদ ফিরিয়ে আনা যাবে দেশে

নবীন নিউজ ডেস্ক ২৮ সেপ্টেম্বার ২০২৪ ১০:০৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ধরাছোঁয়ার বাইরে থাকা রাঘববোয়াল অর্থপাচারকারীদের টাকা দেশে ফেরাতে তৎপর সরকার। পাচারের এ অর্থ ফেরানোর প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হলেও অসম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা।

এদিকে টাকা পাচারকারীদের শনাক্ত করে দ্রুত তাদের পাসপোর্ট বাতিলের পরামর্শ দিয়েছেন কেউ কেউ। দুর্নীতির অর্থ ও সম্পদ যেন কেউ উপভোগ করতে না পারে সেজন্য তাদের যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করার পক্ষে মত আইনজীবীদের।

দায়িত্ব নেয়ার পর আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাচারের অর্থ ফেরাতে চলছে নানা তৎপরতা। জাতিসংঘ, বিশ্বব্যাংক, এফবিআইসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকও করেছে দুদক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিগত সরকারের সময় এ নিয়ে যখন খুব একটা তৎপরতা ছিল না তখন অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা।

কিন্তু যে টাকা একবার দেশের গণ্ডি পেরোয় তাকে কি আর সহজে ফেরানো যায়? এ বিষয়ে অবশ্য আইনজীবীরা খুব একটা আশার আলো দেখছেন না। তারা বলছেন, আন্তর্জাতিক চুক্তি ও আইনের আলোকে অর্থ-সম্পদ ফেরত আনার সুযোগ থাকলেও তা জটিল এবং সময়সাপেক্ষ ব্যাপার।
 
জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, বিদেশে টাকা পাচারকারী হিসেবে যাদের সন্দেহ করা হচ্ছে, যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে ওইসব দেশের কনভেনশন অনুযায়ী অনুরোধ করতে হবে। তাদের অর্থের পরিমাণ, সম্পদের সুনির্দিষ্ট তথ্যসহ বাংলাদেশ সরকারকে জানাতে হবে। সরকার তাদের এজেন্সির মাধ্যমে মামলাগুলো পরিচালনা করবে। রায় নিয়ে তা পাচার হওয়া দেশে পাঠানোর পর তারা তাদের যে কনভেনশন আছে তার আলোকে পাচার হওয়া অর্থ পাঠাবে বাংলাদেশে।

অন্যদিকে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, অর্থ একবার চলে গেলে তারা নিজেরা যদি না আনে, সরকারের কাছে অত্মসমর্পণ করে সহযোগিতা না করে তাহলে এসব অর্থ আনা দুঃসাধ্য।

অনেকটা একই মত পোষণ করলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, ঘর-বাড়ি যাই করুক, ব্যক্তিকে যদি ধরা যায় তবেই তা আনা সম্ভব। এখন সম্পদও বিদেশে, ব্যক্তিও বিদেশে তাহলে কীভাবে সম্পদ ফেরত আনাবেন? হয়তো কিছু আনা যাবে। কিন্তু অধিকাংশই আনা কঠিন হবে।

তবে পাচারকারী ব্যক্তি এবং তার সম্পদের হদিস মিললে তাদের পাসপোর্ট বাতিল করে দ্রুত অর্থ ফেরানো সম্ভব বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান।

তিনি বলেন, অভিযুক্তদের পাসপোর্ট যদি বাতিল হয়ে যায় এবং যে দেশে আছে তারা রাজনৈতিক আশ্রয় না দেয় তাহলে মানিলন্ডারিং, হত্যাসহ নানা অপরাধে জড়িতদের ফেরত পাওয়া যাবে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেড়শতাধিক ব্যক্তির অর্থপাচার এবং দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে। তবে গত ১৭ বছরে শুধু একজনের অর্থ ফেরত আনা এবং বিদেশে একজনের অর্থ জব্দ করতে পেরেছে দুদক।
 
বৈশ্বিক একটি আর্থিক গবেষণা সংস্থার প্রতিবেদন বলছে, গড়ে প্রতি বছর ৮০ হাজার কোটি টাকা পাচার হচ্ছে তৃতীয় বিশ্বের ছোট্ট এই বাংলাদেশ থেকে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন