বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

‘একটি ভালো রিলেশনে শারীরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ’

নবীন নিউজ ডেস্ক ২৩ সেপ্টেম্বার ২০২৪ ১১:১৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী আনিতা হাসানন্দানি। ‘ইয়ে হ্যায় মহব্বতিন’, ‘নাগিন’-এর মতো সিরিজে অভিনয় করে নজর কাড়েন। এরপর বলিউড ও দক্ষিণের বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছেন আনিতা।

কয়েক দিন আগে ভারতীয় গণমাধ্যম হাটারফ্লাইকে সাক্ষাৎকার দিয়েছেন আনিতা। এ আলাপচারিতায় প্রেমজীবন, সংসার জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সন্তান জন্ম দেওয়ার পর তার যৌন জীবন পরিবর্তন হওয়ার গল্পও শুনিয়েছেন ‘হিরো’খ্যাত এই নায়িকা।

আনিতা ব্যক্তিগত জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। চলতে চলতে সহ-অভিনেতা এজাজ খানের সঙ্গে সম্পর্কে জড়ান আনিতা। অসম এই প্রেমের বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের প্রথম কয়েকটি সম্পর্কের মধ্যে এটি (এজাজ খান) ছিল দীর্ঘতম। এ সম্পর্কের জন্য আমি আমার মায়ের বিরুদ্ধেও চলে গিয়েছিলাম। কারণ সে অন্য ধর্মের ছিল। সে ছিল মুসলিম, আমি হিন্দু। যদিও আমার মা আমাকে এ সম্পর্কের বিষয়ে পুরোপুরি নিষেধ করেননি। কিন্তু বিষয়টি নিয়ে সবসময়ই সতর্ক থাকতেন। শেষ পর্যন্ত সম্পর্কটি টিকেনি।’

প্রেমিক এজাজ খানের জন্য নিজেকে বদলেছিলেন আনিতা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ভালোবাসার জন্য কেউ কেউ আপনাকে পরিবর্তন করতে চাইবে। আসলে এটাকে ভালোবাসা বলে না। কিন্তু ওই সময়ে আমি এটা উপলদ্ধি করতে পারিনি। কারণ আমি প্রেমে পড়েছিলাম। আমি যার প্রেমে পড়েছিলাম তার জন্য ইচ্ছাকৃতভাবে পরিবর্তন হতে ইচ্ছুক ছিলাম।’

প্রেম জীবনের ইতি টেনে সংসার জীবনে পা দিয়েছেন আনিতা। ২০১৩ সালে রোহিত রেড্ডিকে বিয়ে করেন তিনি। সংসার জীবনে ভালো সময় পার করছেন এই দম্পতি। আনিতা মনে করেন, ব্যক্তিগত জীবনে সঙ্গীকে নিজের ইচ্ছার কথা খোলামেলা জানানো উচিত।

বিষয়টি ব্যাখ্যা করে আনিতা বলেন, ‘নিজেকে প্রকাশ করার মাঝে আমি ভুল ‍কিছু দেখি না। আপনি যদি সুখী হতে চান, তবে আপনার সঙ্গীকে আপনার ইচ্ছার কথা বলুন। সে উপলদ্ধি করবে, সেই পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। অপেক্ষায় থাকলে কেবল সময়ই নষ্ট হবে। একটি ভালো সম্পর্কে শারীরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি মনে করি, আপনি যদি তাকে ভালোবাসেন, তবে আপনি আপনার ইচ্ছার কথা তাকে জানান।’

২০১৩ সালে সাতপাকে বাঁধা পড়নে আনিতা-রোহিত। বিয়ের পর কেটে গেছে ১১ বছর। ২০২১ সালে পুত্রসন্তানের মা হন আনিতা।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’