নবীন নিউজ, ডেস্ক ২২ সেপ্টেম্বার ২০২৪ ০৯:০২ এ.এম
চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আহত মাদ্রাসাছাত্র সাইমুম (১৪) নিহত হয়েছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় ঢাকার সুপার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিহত হন। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাদ্রাসাছাত্র সাইমুম চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার এলাকার মো. ইউনুসের ছেলে। তারা হাজীগঞ্জ পৌরসভার খাটরা বিলওয়াইতে ভাড়া বাসায় থাকেন। সাইমুম হাজীগঞ্জের স্থানীয় একটি হেফজ খানায় হাফেজি পড়তেন। তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টোরাগড় ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাজীগঞ্জ বাজার সংলগ্ন ৬ নম্বর ওয়ার্ডের টোরাগড় সর্দার বাড়ির বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হন। রাত ১০টার পর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। একপর্যায়ে তা হাজীগঞ্জ বাজারে ছড়িয়ে পড়ে রণক্ষেত্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের যান চলাচল।
ঠিক কী কারণে সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টোরাগড় ও মকিমাবদ সর্দার বাড়ির বিএনপি নেতাকর্মীদের সঙ্গে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। রাতে কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বিষয়টি নিয়ে শুক্রবার হাজীগঞ্জ থানায় বৈঠক হলেও সমাধান হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবারও দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিএনপির দুই গ্রুপ আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। নিহত কিশোরের মৃত্যুতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন