সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ইলিশ কেন মিলছে না

নবীন নিউজ ডেস্ক ১৮ সেপ্টেম্বার ২০২৪ ০৯:২০ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মাছে ভাতে বাঙালি। দেশে রুপালি ইলিশের স্বাদ, আকৃতি ও দাম নিয়মিত আলোচনায় থাকে। বিশেষ করে পহেলা বৈশাখ ও দুর্গা পূজাসহ বিভিন্ন অনুষ্ঠান-পার্বণে প্রিয় মাছটি ক্রেতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। দেশে ইলিশের ভরা মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বর মাস। প্রতি বছরের এই সময় জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরে। বাজার থাকে ব্যাপক সরগরম। কিন্তু এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এবার ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না। আবার বাজারে যে পরিমাণ ইলিশ উঠছে তার দাম আকাশছোঁয়া।

ইলিশ ব্যবসায়ীরা বলছেন, আগেভাগে জাটকা ইলিশ বা ইলিশের বাচ্চা ধরে ফেলা ও বন্যার কারণে নদীতে পানি বেশি থাকায় খুব বেশি ইলিশ ধরা পড়ছে না। বরিশাল, ভোলা, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে খবর নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে ইলিশ নেই বললেই চলে। এতে বাজারে ইলিশের দাম বেশি। সামেনে মাছ বেশি আসবে সে নিশ্চয়তাও নেই। জেলেরা মাছ পাচ্ছে না। মাছ হবে কী করে ছোট ইলিশগুলো আগেই ধরে ফেলা হয়। ফলে এখন বড় ইলিশ খুব বেশি মিলছে না। আবার নদীতে ইলিশ থাকলেও জালে উঠছে না। 

মৎস্য অধিদফতরের (চলতি দায়িত্ব) মহাপরিচালক মো. জিল্লুর রহমান বলেন, হতাশ হওয়ার কিছু নেই। সামনে ভালো ইলিশ ধরা পড়বে। জাটকা ধরা ঠেকাতে আমরা গত বছর পাহারা দিয়েছি। চাঁদপুরে ২৪ ঘণ্টা পুলিশ পাহারায় ছিল। আশা করা যায়- সামনে বেশি পরিমাণে ইলিশ ধরা পড়বে।

ক্রেতারা বলছেন, বাজারে ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরে। বাজারে শুধু ইলিশ দেখেই যাচ্ছি। কিনতে পারছি না। আশা করছি সামনের দিনগুলোতে ইলিশ বেশি ধরা পড়বে। দাম কমলে তখন কিনতে পারব।

চাঁদপুর, বরিশাল ও ভোলার বিভিন্ন ঘাট ঘুরে দেখা গেছে, ভরা মৌসুমেও দেখা নেই। সরবরাহ কম থাকায় কর্মমুখর মাছঘাট দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে। দেড় কেজি ওজনের ইলিশ ১৯০০ থেকে ২০০০ টাকা, এক কেজি ২০০ গ্রামের ইলিশ এক হাজার ৬০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। 

মৎস্য বিভাগের হিসাবে, গত চার বছর ধরে ইলিশের উৎপাদন এবং আহরণ ভালো হয়েছে। প্রতি বছর ইলিশ আহরণ ও লক্ষ্যমাত্রার মাত্রা বাড়লেও এবার ভরা মৌসুমেও ইলিশের প্রাপ্যতা এখন পর্যন্ত কম। এতে জেলে ও ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতারাও হতাশ।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ গণমাধ্যমকে বলেন, এখন ইলিশ কম পাওয়া যাচ্ছে। নদীতে ডুবোচর সৃষ্টি হওয়া, তলদেশে খাদ্য কমে যাওয়া এবং পানিদূষণের কারণে পদ্মা, মেঘনা নদীতে ইলিশের বিচরণ কিছুটা কমেছে।

রাজধানীর কারওয়ান বাজার ও যাত্রাবাড়ী বাজার ঘুরেও ইলিশের দামের তেমন পার্থক্য নেই। বাজারে ৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৯০০ থেকে এক হাজার টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১৩০০ থেকে ১৪০০, এক কেজি ১০০ গ্রাম ওজনের মাছ এক ১৬০০ থেকে ১৭০০ টাকা, এক কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশ ১৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস্যবন্দরের ট্রলার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জলিল ঘরামি বলেন, মা ইলিশের প্রজনন সময়কালে পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের জেলেরা আমাদের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের আরো কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো পর্যটক ও ক্রেতা আসেন ইলিশ কিনতে। বর্তমানে ইলিশের সরবরাহ কম। আবার চাহিদা বেশি। ফলে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে, তার দাম এমনিতেই বেড়ে যাচ্ছে। আশা করছি সামনে সরবরাহ বাড়লে দামও কমবে।

অবাধে জাটকা শিকারকে দায়ী করে বরিশাল মোকামের মৎস্য ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, বাজারে চাপিলা নামে যে মাছটি বিক্রি হয়, সেটি আসলে ছোট ইলিশ। সরকার এবং মৎস্য বিভাগ জাটকা নিধন প্রতিরোধে কাজ করলেও চাপিলা নামে যে লাখ লাখ টন ইলিশের বাচ্চা বিক্রি হচ্ছে, সেদিকে কোনো নজর নেই। বরিশালের তালতলীতেই টনকে টন চাপিলা বেচাকেনা হয় প্রতিদিন। চাপিলা বাঁচানো না গেলে বাঁচবে না মিঠাপানির ইলিশ।

বরগুনা জেলা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বর্তমানে নতুন এক ধরনের রাসায়নিক ব্যবহার করে মাছ শিকার করছেন অসাধু জেলেরা। ওই রাসায়নিক পানিতে ফেললে ঝাঁকে ঝাঁকে মাছ ভিড় করে। এক্ষেত্রে ছোট-বড় সব মাছ ধরা পড়ে। এর সঙ্গে রয়েছে খুঁটা বেড়া আর চায়না দুয়ারিসহ বিভিন্ন ধ্বংসাত্মক জালে মাছ শিকার। এসব কারণেই নদনদী থেকে হারিয়ে যাচ্ছে ইলিশ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন