শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

নির্বাচিত সরকার পেতে সারজিসের দুই পরামর্শ 

নবীন নিউজ ডেস্ক ১৭ সেপ্টেম্বার ২০২৪ ০৯:২০ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচন চাইলে সব রাজনৈতিক দল ও দেশবাসীকে দুটি পরামর্শ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে। যত দ্রুত সম্ভব ক্যান্সার নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আনতে হবে। এটার জন্য দুটি কাজ আমাদের করতেই হবে। এক: আমাদের ধৈর্য্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে, দুই: আমাদের রাজনৈতিক আদর্শ, দলাদলি ও মুখোমুখি হবার যে ট্রেডিশন, সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আমরা যদি বিগত সময়ের কাজগুলো থেকে শিক্ষা না নিই তাহলে শেখ হাসিনা, সালমান এফ রহমান, ডিবি হারুনের মতো একই অবস্থা হবে। সেটা আজ হোক, আর দশ বা ষোল বছর পরই হোক, ওই একই অবস্থা হবে। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা কোনো অথোরিটি নয়। আমরা একটা প্রেশার গ্রুপ। আমরা যদি কিছু করতে চাই, তা অবশ্যই আইনগতভাবে হতে হবে। আমাদের কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করি।

তিনি বলেন, আমাদের আজকের অনুষ্ঠানে অসংখ্য ভাই এসেছেন, যারা আজকে নির্দ্বিধায় পাঞ্জাবি-টুপি-পায়জামা পরে আসতে পেরেছেন। এটাই চব্বিশের ছাত্র-জনতার সবচেয়ে বড় স্বাধীনতা। কারণ বিগত ১৬ বছরে এসব কাপড় পরিধান করলে তাদেরকে ইচ্ছে মতো ট্যাগ দেওয়া হয়েছে।

সারজিস বলেন, দেশকে এগিয়ে নিতে আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করতে হবে। দেশকে ১০০ বছর এগিয়ে নিতে চাইলে আমাদের কোয়ালিটিফুল রিসোর্স লাগবে। বাংলাদেশে ভারতসহ বিদেশের অসংখ্য দেশ তাদের জনবল দিয়ে এখান থেকে লক্ষ কোটি ডলার নিয়ে যায় বেতন হিসেবে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই কাজগুলোর জন্য নিজেদেরকে কোয়ালিটিফুল হিসেবে গড়ে তোলা। ২০২৪ সালের স্পিরিটকে ধরে রাখতে চাইলে আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে। মাদকের ছোবল, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে বাঁচাতে হবে। নীতি-নৈতিকতা ও পারিবারিক শিক্ষার পাশাপাশি শৃঙ্খল হতে হবে।

রংপুর বিভাগকে অন্যান্য বিভাগের মতো এগিয়ে রাখতে হলে দ্বিতীয় সারিতে না রাখার দাবি জানান এ ছাত্রনেতা। তিনি বলেন, বছরের পর বছর ধরে আমরা তিস্তা মহাপরিকল্পনার কথা শুনেছি কিন্তু বিগত সরকার তা বাস্তবায়ন করেনি। ফ্যাসিস্ট সরকার পদ্মা সেতু এবং পদ্মা রেল সেতু করতে প্রায় ৭০ হাজার কোটি টাকা খরচ করেছে। অথচ রংপুরের তিস্তাপাড়ের কোটি মানুষ প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ১ হাজার কোটি টাকা দরকার ছিল সেটি ওই ফ্যাসিস্ট সরকার করতে পারেনি। বাংলাদেশে এ গ্রেডের কিছু জেলা ও প্রথম সারির কিছু সিটি কর্পোরেশন যেই বাজেট পায় বছরে, পুরো রংপুর বিভাগ সেই বাজেট পায়নি ১৬ বছরে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম, রকিব মাসুদ, আবু সাঈদ লিয়ন ও আব্দুল মুনঈম। এ সময় আরও উপস্থিত ছিলেন এস আই শাহিন, মিশু আলি সুহাস, জহির রায়হান, ফিহাদুর রহমান, সুমন কিবরিয়া, সজিব ইসলাম, আব্দুর রউফ, ইমরান আহমেদ প্রমুখ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন