নবীন নিউজ, ডেস্ক ১৫ সেপ্টেম্বার ২০২৪ ০১:১৬ পি.এম
ঈদে মিলাদুন্নবী (১২ রবিউল আউয়াল) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে আকিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাবি ক্যাম্পাসের মল চত্বরে তারা এই ঘোষণা দেন। আকিকার জন্য ২টি গরুও কেনা হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহম্মদ মুহিউদ্দিন রাহাত বলেন, আগামীকাল বাদ মাগরিব শুরু হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ পবিত্র দিনে পৃথিবীতে আগমন করেছেন আমাদের প্রাণ প্রিয় মহানবী (সা.)। এ উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের প্রিয় নবীর পবিত্র নামে আকিকা করবো।
তিনি বলেন, আমরা আমাদের মহানবীকে ভালোবাসি। এই কথাটা সর্বত্র উচ্চারিত হোক। সেই ভালোবাসা থেকে আমাদের আজকের এই আয়োজন। আমরা চাই সেই ভালোবাসার ফোয়ারা ছড়িয়ে পড়ুক সর্বত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহম্মদ ইয়াকুব আহমেদ মজুমদার বলেন, আকিকার পশু জবাইয়ের পর সেই গোশত দিয়ে তাবারুক রান্না হবে। আগামীকাল ১৫ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে এক নাতে রাসূল ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান ‘দাওয়াত-এ-ইশক’ অনুষ্ঠিত হবে। সেখানে এই তাবারুক বিতরণ করা হবে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন