নবীন নিউজ ডেস্ক ১৫ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৫৩ এ.এম
সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ হারানো আবু সাঈদের স্মরণে “জামিয়া শহীদ আবু সাঈদ” নামকরণ করে একটি মাদরাসা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। এই মাদরাসাটি শহীদ আবু সাঈদেরগ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে তার কবরের পাশে প্রতিষ্ঠা করা হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত রংপুর বিভাগীয় গণসমাবেবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, জালেম শাসকগোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জনে উলামায়ে কেরামের সবচেয়ে বেশি অবদান রয়েছে। আগামীতে এই জমিনে কোনো জালিমকে ছাত্র জনতা বরদাশত করবে না।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধন করে সর্ব শক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে। আগামী শিক্ষাবর্ষ শুরুর আগেই জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। ২০১৩ সাল থেকে অধ্যাবদি হেফাজতের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
শায়েখ সাজিদুর রহমান বলেন, এ সময় তিনি শহীদ আবু সাঈদসহ ২০১৩ সালে শাপলা চত্বরে, ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলনে এবং ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দলোনে শাহাদাত বরণকারিদের স্মরণে “জামিয়া শহীদ আবু সাঈদ” নামকরণ করে একটি মাদরাসা প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই মাদরাসাটি শহীদ আবু সাঈদের কবরের পাশে প্রতিষ্ঠা করা হবে।
বিভাগীয় গণসমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেদী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশির উল্লাহ। বিভাগীয় গণসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুম্মাপাড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ ইদ্রিস আলী।
গণসমাবেশে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামীলীগের শেখ হাসিনা কালনাগিনী হয়ে রাতে দংশন করতো সংখ্যালঘুদের আর দিনের বেলা ওঝা হয়ে ঝাড়তো। কিন্তু ৫ আগস্টের পর সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক বন্ধ হয়ে গেছে। এ ক্ষেত্রে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। হেফাজতে ইসলাম সম্প্রীতির বাংলাদেশ চায়, কোন দাঙ্গা হাঙ্গামা চায় না।
মাওলানা মামুনুল হক বলেন, বিরোধী দল হিসেবে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে, জামায়াতে ইসলামী বাংলাদেশ নির্যাতনের শিকার হয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ গণহত্যার শিকার হয়েছে, সকল হত্যাকান্ডের বিচার চাই। হাসিনাকে ধরে এনে তার মন্ত্রী পরিষদের সদস্যদেরসহ বাংলার মাটিতে বিচার কায়েম করতে হবে।
তিনি আরও বলেন, এখনও শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিকতাবাদীর শিকড় উপরে ফেলা হয়নি। আমরা যৌক্তিক সময় দিতে চাই। অন্তবর্তিকালীন সরকারের বাহানা দিয়ে বেশি সময় দেয়া যাবে না। আগামী শিক্ষাবর্ষের আগেই জাতীয় শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিকতার শিকড় উপরে ফেলতে হবে। আর যদি তা না করেন, তাহলে হেফাজতের মঞ্চ থেকে বলছি, আগামী ২০২৫ সালের পহেলা জানুয়ারী থেকে নতুন কোন পাঠ্যসুচী কোন শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করতে দিবে না।
মামুনুল হক বলেন, বিগত সরকার ও তার দোসররা আমাদের আল্লামা শফি আহমেদকে হত্যা করেছে, মহাসচিব মরহুম কাসেমী সাহেবকে ষড়যন্ত্র করে হত্যা করেছে, জুনায়েদ নগরীকে হত্যা করেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই তিন হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীকে চিহ্ণিত করে বিচার করতে হবে, আমরা যৌক্তিক সময় দিবো। এরপরেও যদি তোমরা করতে না পারো, ব্যর্থ হও, তাহলে কতধানে কত চাল হেফাজতে ইসলাম তা বুঝিয়ে দিবে। এসময় তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এর আগে মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের নেতৃত্বে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। এ সময় হেফাজতের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
নবীন নিউজ /পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’