শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

নবীন নিউজ, ডেস্ক ১২ সেপ্টেম্বার ২০২৪ ০২:৫০ পি.এম

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ইমাম হাসান বিক্ষোভ করেছে আদমজী নগর এম. ডব্লিউ কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় মহাসড়কের সর্বমুখী লেন বন্ধ করে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করছে। 

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মৌচাক থেকে কাঁচপুর এবং চট্টগ্রামমুখী লেনে মৌচাক থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছে।

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম. ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে হত্যার দেড় মাস পরও কেন হত্যাকারী পুলিশ সদস্যকে গ্রেপ্তার না করায় বিচারের দাবিতে তারা মহাসড়ক বন্ধ করে দেয়। 

একই কলেজের শিক্ষার্থী হালিমা আক্তার তিশা বলেন, আমরা তামিম হত্যার বিচার দাবিতে এখানে মানববন্ধন করেছি। আমরা জানি যাত্রাবাড়ী থানা সকল কার্যক্রম এখন ডেমরা থানায় স্থানান্তর করা হয়েছে। আমরা সেখানে গেলে আমাদের ডিসি অফিস পাঠানো হয়। কিন্তু সেখানে আমাদের কোনো দাবি মানা হচ্ছে না। আমরা ডিসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও ২ দিন পার হয়ে গেছে। তাই তাদেরকে চাপ প্রয়োগ করতে আমরা সড়ক অবরোধ করেছি। আমাদের দাবি যদি মানা না হয় তাহলে আমরা এখানেই অবস্থান করব। 

আরেক শিক্ষার্থী রাকিব বলেন, ইমাম হাসাম তাইম আমার ভাই। তাকে পুলিশ কত নির্মমভাবে মারলো তা আমরা সবাই দেখেছি। কিন্তু তার খুনিকে কেন এখনো ধরতে পারলো না প্রশাসন? আমরা জবাব চাই। আমার রাজপথ দখল করেছি। আমরা ভাইয়ের খুনিকে গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না। পুলিশ ও জেলা প্রশাসক আমাদেরকে নানা ধরনের আশ্বাস দিয়ে হয়রানি করেছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

প্রসঙ্গত, পুলিশের গুলিতে রাজারবাগ পুলিশ লাইনসের উপ-পরিদর্শক মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম. ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে হত্যার অভিযোগে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সরকার গত ২০ জুলাই কারফিউ জারি করে। ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা পান করতে যায়। ওই সময় কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছিল। তখন পুলিশ সদস্য ইকবাল হোসেন, শামীম ও তানজিল আহমেদের নির্দেশে জাকির হোসেন ও তার সঙ্গীরা বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালায়। প্রাণভয়ে ছাত্র-ছাত্রীরা ছোটাছুটি করতে থাকে। তাইম ও তার দুই বন্ধু লিটন চা দোকানের ভেতর ঢুকে সাটার নামিয়ে দেয়। কিন্তু সাটার আধা হাত খোলা ছিল। সেখান থেকে পুলিশ তাদের টেনে বের করে আনে। তখন তাইম সবার আগে দৌড় দেয়। পুলিশ সদস্য জাকির তাইমকে লক্ষ্য করে গুলি করে। তাইম ঘটনাস্থলেই নিহত হন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন