নবীন নিউজ ডেস্ক ১১ সেপ্টেম্বার ২০২৪ ০৯:১৩ এ.এম
সংগৃহীত ছবি
ফাতিমা তাসনিম নামে এক নারী কানাডায় বাংলাদেশ হাইকমিশনে চাকরি পেয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তিনি সাবেক কাউন্সেলর মিথিলা ফারজানার পদে পদায়ন হয়েছে বলেও দাবি করা হয় প্রতিবেদনটিতে। একই সঙ্গে ঐ নারীর পরিচয় হিসেবে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বোন বলা হয়েছে।
তবে খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার রাতে তথ্য উপদেষ্টা বলেন, ফাতিমা তাসনিম নামে এ নারী আমার পরিবারের কেউ নন। তিনি কোথায় নিয়োগ পেয়েছেন, তা আমি জানি না। তার সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই। তিনি মূলত গণঅধিকার পরিষদের নেত্রী।
এদিকে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও এটি ভুয়া খবর বলে জানিয়েছে।
তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানটি বলেছে, বিডিপ্যানারোমা নামে একটি ভুঁইফোড় সাইটে বর্তমানে মাত্র চারটি নিউজ রয়েছে। এর একটি ফাতিমা তাসনিমকে নিয়ে। ফাতিমা তাসনিম গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য। তাকে উপদেষ্টা নাহিদের বোন বলে দাবি করা হলেও আসলে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ফাতিমা কানাডার বাংলাদেশ মিশনে চাকরিও পাননি। জনপ্রশাসন মন্ত্রণালয় এমন কোনো বিজ্ঞপ্তিই দেয়নি।
ফাতিমা তাসনিম রিউমার স্ক্যানারকে বলেছেন, এটি পুরোটাই ভুয়া খবর। এর সঙ্গে বাস্তবের কোনো সত্যতা নেই। তা ছাড়া আমি এ ইউনিভার্সিটি (জগন্নাথ) থেকে পড়াশোনা করিনি। সবকিছুই মিথ্যা।
খবরটি প্রকাশ করা বিডিপ্যানারোমা ওয়েবসাইটটি সম্পর্কে রিউমার স্ক্যানার বলেছে, এ সাইটের বর্তমান যে সংস্করণ, সেটির ডোমেইন ২০২৩ সালের আগস্টে রেজিস্ট্রেশন করা হয়। গত ১২ জুলাই সর্বশেষ আপডেট হওয়া ডোমেইনটির মেয়াদ ২০২৫ সালের আগস্ট পর্যন্ত রয়েছে। তবে সাইটটির অস্তিত্ব পাওয়া যায় ২০১৫ সাল থেকে। সে সময় থেকেই নিয়মিত এ সাইটে মনগড়া সংবাদ প্রকাশ করা হচ্ছে। সেগুলো পরে আবার সরিয়েও নেয়া হয়। সে বছরই একই নামে একটি ফেসবুক পেজও খোলা হয়। পেজটি বর্তমানে বাংলাদেশ থেকে দুজন এবং যুক্তরাজ্য থেকে দুজন পরিচালনা করছেন।
তারা জানিয়েছে, পেজটিতে গেলে এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুটা ধারণা মেলে। ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে বেশ সক্রিয় দেখা যায়। সাইটের অনেক লিংক শেয়ার হয় সে সময়। ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে হাতেগোনা কয়েকটি পোস্ট দিলেও দুদিন আগে থেকে নতুন করে সক্রিয় হয়েছে পেজটি। ফাতিমা তাসনিমের বিষয়ে কথিত নিউজের লিংকও শেয়ার হয়েছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন