নবীন নিউজ ডেস্ক ০৮ সেপ্টেম্বার ২০২৪ ১১:২২ এ.এম
সংগৃহীত ছবি
গেল অর্থবছরে বর্তমান মূল্যে (ডলারের বর্তমান বাজার দর হিসাবে) দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে ৩২ হাজার ৭৮৪ টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর জাতীয় হিসাব পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে বিবিএস। এরপরও দৈনন্দিন জীবন-যাপনে হিমশিম অবস্থা থেকে একটুও মুক্তি মেলেনি সাধারণ মানুষের। এজন্য বিগত সরকারের বৈষম্যমূলক উন্নয়নকে দায়ী করছেন তারা। এ অবস্থায় ক্রমবর্ধান আয় বৈষম্য দূর করতে রাজস্ব আদায়ে ধনীর অংশগ্রহণ বাড়িয়ে নিম্নবিত্তের কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা।
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে গেলে দেখা যায়, ছুটে চলা ধনীদের গাড়ি থামতেই গরীবরা ছুটে আসেন সাহায্যের দাবিদার হয়ে। যদিও মাথাপিছু আয়ের হিসাবে তারা সবাই সমান।
কেউ আবার অভাবী সংসারের কালো ছায়া কাটাতে দিনভর বিক্রি করে ফেরেন রঙিন খেলনা। কেউবা ক্লান্ত হয়ে সড়কে বসেই কারণ খোঁজেন এতদিন কেন তিনি পাননি সামাজিক সুরক্ষার সুবিধা। দিনভর পরিশ্রমে কারও অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদা মিটলেও থাকছে না দুঃসময় পাড়ি দেয়ার মতো কোনো সঞ্চয়।
অথচ গেল ২৮ আগস্ট বিবিএস প্রকাশিত জাতীয় হিসাব পরিসংখ্যানে উঠে এসেছে, গেল অর্থবছর বর্তমান মূল্যে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে প্রায় ৩৩ হাজার টাকা। যদিও ব্যয় বাস্তবতায় কমেনি তাদের হিমশিম অবস্থা।
ক্রমাগত আয় বৈষম্য যে প্রকট করছে ভোগ্য বৈষম্য; গেল ডিসেম্বর খানা-আয় জরিপেই তা জানিয়েছে বিবিএস। যেখানে সংস্থাটি তুলে ধরেছে, দেশের শীর্ষ ৫ শতাংশ ধনী মানুষ ভোগ করছেন মোট সম্পদের ৩০ ভাগের বেশি। আর দারিদ্র্য ৫ শতাংশের কপালে জুটছে এক শতাংশের তিন ভাগের এক ভাগ।
এমন বাস্তবতায় যারা সন্তানের জন্য শিশু খাদ্য কিনতে হিমশিম খান সকাল-দুপুর-রাতে; তারা চান, কর্মসংস্থানের সুযোগ; যেন লড়তে পারেন উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবিলায়।
অর্থনীতিবিদরা বলছেন, বাড়তে থাকা ভোগ বৈষম্য কমাতে বিশেষ নজর দিতে হবে কর্মমুখী শিক্ষা-শিল্পায়নের দিকে।
সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এক সাক্ষাৎকারে বলেন, আমাদের দেশে বহুমাত্রিক বৈষম্য বেড়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চাইলে আয় বৈমষ্য কীভাবে কমাতে পারি, সেই দিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। যিনি বেশি আয়ের মানুষ, তার কাছ থেকে বেশি হারে কর নিয়ে তা সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য খাতে ব্যয় করা গেলে দ্বিতীয় স্তরে এসে আয় বৈষম্য কমে যায়।
প্রকট আয় বৈষম্য কমাতে না পারলে সমাজ ও রাষ্ট্রে নৈরাজ্য বাড়তে পারে বলেও শঙ্কা তাদের।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন