সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

২২ ঘণ্টায়ও কেন নেভেনি এস আলম সুগার মিলের আগুন?

নবীন নিউজ ডেস্ক ০৫ মার্চ ২০২৪ ০৫:১৮ পি.এম

২২ ঘণ্টায়ও নিভেনি এস আলম সুগার মিলের আগুন। দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চিনি পরিশোধন কারখানায় লাগা আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। 

ফায়ার সার্ভিসের ৭টি স্টেশনের ১৪টি ইউনিটের ১৫০ জন সদস্য আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ভেতরে ঢুকতে পারছেন না ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনে হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, অত্যাধুনিক যন্ত্র লুফ-৬০ দিয়ে আমরা যে পানি ছেটাচ্ছি তা টিনের চালেই ছেটানো যাচ্ছে। কিন্তু ভেতরে পানি দেওয়া যাচ্ছে না। টিনের ফাঁকে যতটুকু পানি প্রবেশ করেছে ততটুকু কালো আকার ধারণ করেছে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আমরা মালিকপক্ষকে অনুরোধ করেছি যেন টিনের চালটা ভেঙে ফেলা হয়। তাহলে এক পাশ থেকে অপর পাশে পানি দেওয়া সম্ভব হবে। তখনই ভেতরের আগুন নিভে যাবে। আমরা যদি ভেতরে প্রবেশ করতে পারি তাহলে বিকেল নাগাদ আপনাদের সুসংবাদ দিতে পারব।

সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে ওই চিনিকলের আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেছিল সেনা, নৌ ও বিমানবাহিনী সদস্যরা। তবে সকালে ফায়ার সার্ভিসের কর্মীদেরই আগুন নেভাতে কর্মরত দেখা গেছে।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুর রাজ্জাক গণমাধ্যমে জানান, ভেতরে ১২০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগুন জ্বলছে। এত তাপমাত্রার মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকতে পারছেন না। চিনির কাঁচামালগুলো দাহ্য পদার্থ হওয়ায় সেগুলো না সরানো পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে না।

এস আলম গ্রুপের হেড অব অপারেশন আদিল রহমান বলেন, আগুন নেভাতে সবাই কাজ করছে। এখানে দেড় লাখ টন চিনির কাঁচামাল ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না।

এর আগে সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন