নবীন নিউজ ডেস্ক ০৪ সেপ্টেম্বার ২০২৪ ১০:১১ এ.এম
সংগৃহীত ছবি
চলচ্চিত্র অভিনেত্রী জাহারা মিতু ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। কদিন আগে দেশের একটি পত্রিকার ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতেন অভিনেত্রী জাহারা মিতু। এমন শিরোনামে খবর প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে চটেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দীর্ঘ স্ট্যাটাসে শেষ দিকে জাহারা মিতু লিখেছেন, ‘ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে। কললিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে-শুনে নিউজ করতে হয়।’
তিনি আরও লিখেছেন, ‘দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে, মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি। সত্যিই দেখিনি। এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই। আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন?’
এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে, ভিউবাণিজ্যে এতটা নিচে নামলেন? একবার ভাবলেন না, মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছে কিনা? খবর নিয়ে দেখেন ভাইয়েরা। এটুক একটু বের করেন প্লিজ। নিজেদের সাংবাদিক দাবি করেন? সত্যিই দাবি করেন? আজ থেকে আর কইরেন না। আমি চুপচাপ আমার মতো থাকি, থাকতে দেন। কবিতো নীরবই ছিল, মুখটা খুলাইলেন ক্যান?’
জাহারা মিতু সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। উপস্থাপনা থেকে টিভি নাটকও করেছেন। কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আলোচনায় উঠে আসেন শাকিব খানের সঙ্গে ‘আগুন’ ও কলকাতার নায়ক দেবের সঙ্গে ‘কমান্ডো’তে স্ক্রিন শেয়ার করে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’