নবীন নিউজ ডেস্ক ৩১ আগষ্ট ২০২৪ ১২:৪৫ পি.এম
প্রতীকী ছবি।
চট্টগ্রামের মীরসরাইয়ে মোহাম্মদ বেলাল নামে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে।
শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারৈয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। মারধরের শিকার বেলাল উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, রাজনৈতিক দ্বন্দ্বের জেরে শুক্রবার রাতে বিএনপি নেতা বেলালকে মারধর করেন বারৈয়ারহাট পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহন দেসহ কয়েকজন। এ ঘটনায় বেলাল আহত হন। পরে তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে, মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বারৈয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি ও সাবেক বারৈয়ারহাট পৌর বিএনপির সভাপতি মাইন উদ্দিন লিটনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। ওই ঘটনার জেরে শুক্রবার বেলালের ওপর হামলার ঘটনা ঘটে।
বেলাল মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর অনুসারী এবং মোহন দে বারৈয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির অনুসারী বলে জানা গেছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, শুরু থেকে এখন পর্যন্ত যা ঘটেছে সব ঘটনা নিন্দনীয়। এ ব্যাপারে জেলা ও উপজেলা নেতারা উদ্যোগ গ্রহণ করবেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন