নবীন নিউজ ডেস্ক ২৮ আগষ্ট ২০২৪ ০৯:৪৩ এ.এম
সংগৃহীত ছবি
ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। তলিয়ে থাকা এলাকায় পানি বাড়ার সাথে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্ভোগ বেড়েছে বানভাসি মানুষের। পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না প্রত্যন্ত এলাকার দুর্গতরা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওষধের সংকট। দুর্যোগ মন্ত্রণালয় বলছে বন্যা উপদ্রুত ১১ জেলায় পানিবন্দি ১২ লাখ ৭ হাজার ৪২৯টি পরিবার।
সপ্তাহ ধরে দেশের ১১ জেলায় চলমান বন্যায় মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার বানভাসিরা।
উজানের ঢলের বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা। এসব এলাকায় গত দুই দিনে পানি কিছুটা কমেছে; বুক সমান পানি নেমে এসেছে হাঁটতেু। তবে কমেনি দুর্ভোগ।
জেলা প্রশাসনের তথ্য মতে এবারের বন্যায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আশ্রয়কেন্দ্রে ওঠেন দেড় লাখ মানুষ। পানি কমায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরছেন বাড়িতে।
উজানের পানির চাপ থাকায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে। এর মধ্যে জেলা শহর মাইজদীসহ সদর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় শঙ্কা বাড়ছে বানভাসিদের। রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগ।
এদিকে সাগরে অতিরিক্ত জোয়ার থাকায় হাতিয়ার ঘাসিয়ার চর, ঢাল চর, নিঝুম দ্বীপসহ প্রায় সবগুলো চর হাঁট সমান পানিতে তলিয়ে গেছে। জেলার ১ হাজার ১৬৯টি আশ্রয়কেন্দ্রে ওঠেছেন ২ লাখ মানুষ।
বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে লক্ষ্মীপুরেও। প্লাবিত হয়েছে ৫ উপজেলার ৬০টি গ্রাম। পানি ওঠেছে পৌরসভার বেশির ভাগ এলাকায়। পানি বাড়তে থাকায় আরও নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। পানিবন্দি ৮ লাখের বেশি মানুষ। পর্যাপ্ত নৌকা না থাকায় ত্রাণ পাচ্ছেন দুর্গম এলাকার বানভাসিরা।
এদিকে মৌলভীবাজারে বানের পানি নামতে শুরু করায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে কমলগঞ্জও কুলাউড়া ও জুড়ি উপজেলায় এখনও পানিবন্দি অনেক মানুষ।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন