সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সরকারের পুঞ্জীভূত ঋণ ১৭ লাখ কোটি টাকা

নবীন নিউজ, ডেস্ক ২৫ আগষ্ট ২০২৪ ১১:১৭ এ.এম

সংগৃহীত ছবি

গত অর্থবছরের ৯ মাসে ঋণের পরিমাণ বৃদ্ধি পায় ৮০ হাজার কোটি টাকা। ফলে গত মার্চ পর্যন্ত সরকারের পুঞ্জীভূত ঋণ বেড়ে দাঁড়ায় ১৭ লাখ কোটি টাকা। এর সাথে সরকারকে ঋণবহির্ভূত দেশি-বিদেশি ব্যাংক গ্যারন্টি দিতে হয়েছে আরও এক লাখ ১১ হাজার কোটি টাকা। ফলে সবকিছু যোগ করলে ২০২৩-২৪ অর্থবছরে মার্চ শেষে সরকারের পুঞ্জীভূত ঋণ ছিল ১৮ লাখ ১১ হাজার কোটি টাকা। অর্থ বিভাগের সর্বশেষ ডেট বুলেটিনে এটি প্রকাশ করা হয়েছে।

অর্থ বিভাগের সর্বশেষ পরিসংখ্যানে দেখানো হয়েছে, গত ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) সরকারের মোট (অভ্যন্তরীণ ও বৈদেশিক) ঋণ বেড়েছে ৮০ হাজার ১০২ কোটি টাকা। গত ২০২২-২৩ অর্থবছর শেষে সরকারের মোট পুঞ্জীভূত ঋণস্থিতির পরিমাণ ছিল ১৬ লাখ ১৭ হাজার ৩১৩ কোটি টাকা (জিডিপির ৩৬ দশমিক ৩৪ শতাংশ)। চলতি পঞ্জিকা বছরের মার্চ মাস শেষে সরকারের ঋণস্থিতি বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৭ হাজার ৪১৫ কোটি টাকা। এটি জিডিপির (মোট দেশজ উৎপাদন) ৩৬ দশমিক ৭৮ শতাংশ।

অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, মার্চ শেষে সরকারের পুঞ্জীভূত মোট অভ্যন্তরীণ ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৯ লাখ ৮২ হাজার ৭৪৩ কোটি টাকা। এটি জিডিপির ১৯ দশমিক ৫৬ শতাংশ এবং মোট পুঞ্জীভূত ঋণের ৫৮ শতাংশ।

২০২৩ সালের জুন শেষে সরকারের অভ্যন্তরীণ ঋণের স্থিতি ছিল ৯ লাখ ৪৪ হাজার ৩৩৫ কোটি টাকা। এটি ছিল জিডিপির ২১ দশমিক ২২ শতাংশ।

সরকারের অভ্যন্তরীণ ঋণস্থিতি পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের গৃহীত ঋণের পরিমাণ বেশি। সঞ্চয়পত্র খাত থেকে সরকারের গৃহীত পুঞ্জীভূত ঋণের পরিমাণ কমেছে। পুঞ্জীভূত মোট অভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে গৃহীত পুঞ্জীভূত ঋণের পরিমাণ হচ্ছে ৫ লাখ ৬১ হাজার ১৭১ কোটি টাকা এবং সঞ্চয়পত্র খাতে পুঞ্জীভূত ঋণের পরিমাণ হচ্ছে ৩ লাখ ৫২ হাজার ৬৮৮ কোটি টাকা।

অন্যদিকে, গত মার্চ শেষে সরকারের পুঞ্জীভূত বৈদেশিক ঋণস্থিতির পরিমাণ দাঁড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ১৪ হাজার ৬৭২ কোটি টাকা। এটি জিডিপির ১৪ দশমিক ২২ শতাংশ এবং মোট পুঞ্জীভূত ঋণের ৪২ শতাংশ। গত ২০২৩ সালের জুন শেষে সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ছিল ৬ লাখ ৭২ হাজার ৯৭৮ কোটি টাকা। এটি ছিল জিডিপির ১৫ দশমিক ১২ শতাংশ।

অর্থবিভাগ বলছে, এর বাইরে সরকার প্রদত্ত কিছু আর্থিক গ্যারান্টি বা ব্যাংক গ্যারান্টি রয়েছে। গত মার্চ শেষে অভ্যন্তরীণ ও বৈদেশিকসহ সরকারের মোট আর্থিক গ্যারান্টির পরিমাণ দাঁড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১১ হাজার ৫৩০ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণে গ্যারান্টির পরিমাণ ৭২ হাজার ৯৩০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণে গ্যারান্টির পরিমাণ ৩৮ হাজার ৬০০ কোটি টাকা।

অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, করোনা-উত্তর পরিস্থিতি মোকাবিলা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত কারণে সরকারের ব্যয় বৃদ্ধি এবং কিছু মেগা প্রকল্পের কারণে সার্বিক ঋণ স্থিতি বেড়েছে। তবে এটি এখনো ঝুঁকিসীমার নিচে রয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘টেকসই ঋণ কাঠামো’ (ডেট সাসটেইনেবল ফ্রেমওয়ার্ক-ডিএসএফ)-এর মানদণ্ড অনুযায়ী, জিডিপির ৫৫ শতাংশ ঋণকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আগের সরকারের ফেলে যা এই বিশাল অঙ্কের ঋণ যদি নিয়মিত পরিশোধ করা না হয় তবে সেটি হবে বাংলাদেশের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে এই ঋণ অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এসব কারণে আগের সরকারের ঋণের কিছু বিষয় পুনর্মূল্যায়ন করা উচিত। কিছু মেগা প্রকল্পে ঋণ নেওয়া কমানো প্রয়োজন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন