রাজধানীতে আজ সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা। সকাল আটটার কিছু আগে নগরীর বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। অবশ্য এই বৃষ্টি বেশিক্ষণ থাকেনি।
তবে আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে আজ দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা আছে। এসব এলাকার নদীবন্দরগুলোকেও ১ নম্বর সতর্কসংকেত দেখানোর বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৪ মার্চ) ভোর পাঁচটার দিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (৩ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজ সকাল ৮টায় বলেন, বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। আজ দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা আকাশ মেঘলা থাকতে পারে। রাজধানীতে আরও খানিকটা বৃষ্টি এবং অন্তত দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে।
পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর বার্তা দেওয়া হয়েছে।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন