নবীন নিউজ ডেস্ক ১৭ আগষ্ট ২০২৪ ০২:২৮ পি.এম
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ।
রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ১০ দিনের রিমান্ডে আছেন তিনি।
জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন আনিসুল হক। তিনি সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে। কারা নতুন করে বিচারক হিসাবে নিয়োগ পেলেন সে বিষয়েও জানতে চান তিনি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন। তিনি পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি। প্রশ্ন করা হলে শুধু হাসেন।
শুক্রবার (১৬ আগস্ট) ছিল তাদের রিমান্ডের তৃতীয় দিন। তাদের ইন্ধনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে-এমন অভিযোগে গ্রেপ্তার করা হলেও সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজিসহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ‘দরবেশ’ হিসাবে বহুল পরিচিত সালমান এফ রহমানের শেয়ারবাজার কারসাজিতে নিঃস্ব হয়ে অনেকে আত্ম হননের পথও বেছে নেন। এসব বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন সময় ওঠা আর্থিক দুর্নীতির বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া কোটা সংস্কার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্রজনতাকে হত্যার নীল নকশার পেছনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কারা কারা জড়িত ছিল সে বিষয়েও প্রশ্ন করা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে সালমান এফ রহমান ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় বাংলা পড়তে না পারায় আনিসুল হক তাকে অভিযোগ পড়ে শুনিয়েছেন। ওই সময় সালমান এফ রহমান বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
গ্রেপ্তার সালমান ও আনিসুলকে ডিবির তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। যদি কিছু থাকে-আমার যেটা বলার আপনাদের আমি দাওয়াত দিয়ে বলব।’
নবীন নিউজ/পি
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল
কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি
কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা
কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স
পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের
আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ
নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড
গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১২ দিনের রিমান্ডে পলক
সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক
কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের
আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'
পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র্যাব-পুলিশও
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা
চুপ থাকার সময় শেষ: পলক
কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ
চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড
ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর