মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

প্রশ্নফাঁস: পিএসসির অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

নবীন নিউজ, ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ০৫:৫০ পি.এম

সংগৃহীত ছবি

বাংলাদেশ রেলওয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন ক্যাডার) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৮ ডিসেম্বর) সিআইডি বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 গ্রেফতার দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা পিএসসির অফিস সহকারী (বিজ্ঞাপন শাখা) আব্দুল আজিম (৪৯) ও ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা পিএসসির পরিচ্ছন্নতাকর্মী রুপন চন্দ্র দাস (৪৪)।
 
এতে বলা হয়েছে, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দলের অভিযানে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আগারগাঁও এলাকায় অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ের সামনে থেকে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা জব্দ করা হয়।
 
উল্লেখ্য: একটি সংঘবদ্ধ চক্র গত ৫ জুলাই পিএসসি কর্তৃক আয়োজিত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের (নন ক্যাডার) নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে বিতরণ করছে মর্মে সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানতে পারে। এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা হয়। মামলাটির তদন্তকালে গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত ওই মামলায় মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছ এবং দুজন আদালাতে আত্মসমর্পণ করেছেন।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা বিগত বছরগুলোতে অর্থের বিনিময়ে বিসিএসসহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নবীন নিউজ/জেড

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন