নবীন নিউজ ডেস্ক ১৪ আগষ্ট ২০২৪ ০৩:১৫ পি.এম
সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলে সরকারের বিভিন্ন দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের দাবি তুলেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সরকার পতনের ১২ দিনে পদত্যাগের মেলাও বসেছে সরকারি দপ্তরগুলোতে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি সম্বলিত একটি ব্যানার ঝুলতে দেখা যায়।
সরকার পতনের পরে গুঞ্জন সিইসিসহ সব নির্বাচন কমিশনার পদত্যাগ করছেন।তবে সিইসি দপ্তর ও অন্য কমিশনারদের সঙ্গে কথা বলে জানা যায় মানসিকভাবে প্রস্তুত আছেন সবাই।
এ বিষয়ে সিইসি’র দপ্তর সূত্রে জানা যায়,পদত্যাগ নিয়ে মানসিকভাবে প্রস্তুত আছেন প্রধান নির্বাচন কমিশনারসহ(সিইসি) অন্য সব কমিশনারা।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাচন কমিশনার বলেন,আমাদের পদত্যাগ নিয়ে আলোচনা হয়েছে।আমরা সিইসি স্যারের নির্দেশনার জন্য অপেক্ষা করছি।ওনি উপর মহলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)স্যার যে নির্দেশনা দেবেন আমরা সে নির্দেশনা অনুযায়ী কাজ করবো। এছাড়া আমাদের চিন্তা বা পরিকল্পনা হলো ছাত্রদের হাতে অপমান হওয়ার আগেই আমরা পদত্যাগ করে চলে যাবো।
এদিকে গুঞ্জন উঠছে কমিশনার ঠিক মতো অফিস করছেন না এ বিষয়ে জানতে সরজমিনে তথ্য সংগ্রহ করে জানা যায়,নিরাপত্তা না থাকায় কোনো কোনো কমিশনাররা অফিস করছেন। তবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার পর পর দেখা যায় সকল কমিশনাররা অফিসে আসছেন কিন্তু দুই-একজন ব্যতীত অন্যরা অফিস সময় শেষ হওয়ার আগে কর্মক্ষেত্রে ত্যাগ করছেন।
২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান ইসি। সাংবিধানিক এই সংস্থায় পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছে তারা।
অন্য কমিশনাররা হলেন- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব আনিছুর রহমান।
এই কমিশনের অধীনে এই বছরের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন হয়। তবে সেই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন