নবীন নিউজ ডেস্ক ১২ আগষ্ট ২০২৪ ০৯:২০ এ.এম
সংগৃহীত ছবি
আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বেপরোয়া হয়ে উঠেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। দখল, চাঁদাবাজির নানান অভিযোগের পর এবার ইসলামী ব্যাংক দখলেরও চেষ্টা করেছেন তিনি।
অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপের হয়ে মোটা টাকার বিনিময়ে নয়ন ও তার অনুসারীরা এই ব্যাংক দখলে ভাড়াটে হিসেবে কাজ করে। ব্যাংক দখলে তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। এসময় ৬ ব্যাংক কর্মকর্তা তার ছোড়া গুলিতে আহত হন। এর আগে তার বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন দখলচেষ্টার অভিযোগ রয়েছে। টিভির মালিকানা নিয়ে ঝামেলা থাকায় একটি পক্ষকে সমর্থন জানিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দলটির নেতা-কর্মীরা জানান, সরকার বিরোধী আন্দোলনে তার বিতর্কিত ভূমিকার কারণে বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হন যুবদল নেতা নয়ন। সাংবাদিক না হয়েও প্রেস লেখা জ্যাকেট পড়ে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুরো দলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তিনি। আর এসব ঘটনাকে পুঁজি করে লেখাপড়ার ন্যূনতম যোগ্যতা না থাকলেও তিনি সবসময়ে সংগঠনের বড় বড় পদে আসীন হয়েছেন। দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা সবসময়ে তার অপরাধকে মৌন সমর্থন দিয়ে আসছেন বলে তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে নেতা-কর্মীদের অভিযোগ।
মাগুরার প্রত্যন্ত অঞ্চলে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও মাত্র কয়েকদিনে দখল আর চাঁদাবাজি করে কয়েক কোটি টাকা কামিয়েছেন নয়ন। এর ফলে দলের মধ্যে নানান বিতর্ক চলছে তাকে ঘিরে।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের একজন কেন্দ্রীয় নেতা জানান, বিএনপির প্রভাবশালী দুই নেতা এবং যুবদলের একজন কেন্দ্রীয় নেতার সমর্থনে রবিউল ইসলাম নয়ন পুরো দলকে ডোবাবে। দীর্ঘ ১৭ বছর পর একটু মুক্ত বাতাসে নিশ্বাস নেওয়ার সুযোগ আসলেও নয়নদের এ রকম কর্মকাণ্ডের কারণে তা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে রবিউল ইসলাম নয়নকে ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘একটি বেসরকারি টেলিভিশনে নয়ন গিয়েছিল সেটা জানি। তবে লেনদেন করেছে কিনা জানি না। ইসলামী ব্যাংকের সামনে গোলাগুলির ঘটনা শুনেছি। সেখানে নয়ন ছিলে কিনা তা আগে আমার জানতে হবে। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’
নবীন নিউজ/পি
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’