সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ষষ্ঠ দিনের মতো সড়কে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা

নবীন নিউজ ডেস্ক ১১ আগষ্ট ২০২৪ ০২:০৩ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক জ্যাম যেনো অন্যতম প্রধান একটি সমস্যা। এ সমস্যা আরও প্রকট হওয়ার কথা যখন সড়কে অনুপস্থিত ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে ঘটছে তার উল্টোটা। ট্রাফিকসিস্টেম নিয়ন্ত্রণের জন্যে ষষ্ঠ দিনের মতো রোববারও (১১ আগস্ট) দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।

রোববার সরেজমিনে দেখা যায়, ট্রাফিকব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

হাতে ছাতা, মুখে বাঁশি, আবার হাতে লাঠি। তাদের এ লাঠির ইশারায় চলছে নগরীর সব যানবাহন। বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে চলছে কাজ। আর তাতে সড়কে শৃঙ্খলা মানতে বাধ্য হচ্ছেন চলাচলকারীরা।

রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট, শ্যামলী, মোহাম্মদপুর ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা।

এতে যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি। উল্টোপথে চলারও কোনো সুযোগ নেই। হেলমেট ছাড়া মোটরসাইকেল চলা বন্ধ। লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে। যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রীও তুলতে পারছেন না বাসের হেলপাররা।

ঢাকা কলেজের শিক্ষার্থী আসিফ শাহরিয়ার সময় সংবাদকে বলেন, ‘পুলিশ সড়কে নেই; আছে কিছু আনসার সদস্য। তাদের একার পক্ষে সড়কের যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। তাই জনসাধারণের যেন কোনো ভোগান্তি না হয়, সেজন্য আমরা সড়কে নেমেছি। তারা যতক্ষণ পর্যন্ত তাদের দায়িত্ব বুঝে না নেবেন, আমরা ততক্ষণ পর্যন্ত সড়কের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করব।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন