নবীন নিউজ ডেস্ক ১১ আগষ্ট ২০২৪ ১১:১৬ এ.এম
সংগৃহীত ছবি
ছাত্র আন্দোলনের পক্ষে শুরু থেকেই সরব ছিলেন প্রবাসীরা। গ্রেপ্তারি ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের নানা দেশে। আন্দোলনে সংহতি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার–প্রচারণাও চালান প্রবাসীরা।
পরবর্তীতে খানিকটা ক্ষোভ থেকেই বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাবে না বলে ঘোষণা দেয় বেশকিছু দেশের প্রবাসীরা। তাদের সাথে সংহতি জানিয়ে, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরাও জানান, রেমিট্যান্স পাঠানো বন্ধ করেছেন তারা।
তবে সরকার পতনের পর থেকে, ধীরগতিতে হলেও বৈধ পথে রেমিট্যান্স পাঠানো শুরু করেছেন ইতালি প্রবাসীরা। ক্ষতিগ্রস্ত স্থাপনার মেরামত ও দেশ পুনর্গঠনে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।
ইতালি এক প্রবাসী বলেন, আমরা প্রবাসীরা ঐক্যবধ্য ছিলাম, যতদিন না স্বৈরাচার সরকারের পতন হবে ততদিন টাকা পাঠাবো না। এখন আবার টাকা পাঠাচ্ছি কারণ সরকার পদত্যাগ করেছে। নতুন ভাবে বাংলাদেশ গঠনের জন্যে আমরা প্রবাসীরা ঐক্যবধ্যভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। প্রয়োজনের তুলনায় বেশি বেশি করেই টাকা পাঠাচ্ছি। আমরা চাই নতুন সরকার আমাদের দেশটাকে সঠিকভাবে পরিচালনা করুক।
একই সাথে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো শুরু করেছেন কুয়েতের প্রবাসীরাও। তারা জানান, প্রবাসীরা আগে যারা এসেছে বা নতুন যা আসছে তারা সবাই নির্যাতিত। ছুটিতে গেলেও এয়ারপোর্টে লাঞ্ছিতের শিকার হন। এ ঘটনাগুলো মেনে নেয়া যায় না। নতুন সরকারের কাছে আমদের অনুরোধ এমন যেন আর না হয়।
তারা আরও জানান, আমরা অনেক কষ্টে এ স্বাধীনতা অর্জন করেছি, আমরা যেন সে স্বাধীনতা রক্ষা করতে পারি। এ স্বাধীনতা রক্ষার্থে আমরা প্রবাসীরা সবসময় পাশে আছি।
এছাড়াও প্রবাসীদের মরদেহ সরকারি খরচে পাঠানো ও যাতায়াতে বিমানবন্দরে হয়রানী বন্ধ এবং বিমানের টিকিট সিন্ডিকেট রুখে দিতে দ্রুত উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানান প্রবাসীরা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন