নবীন নিউজ, ডেস্ক ০৮ আগষ্ট ২০২৪ ০১:২১ পি.এম
সদ্য যোগ দেয়া বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।
বুধবার (৭ আগস্ট) রাতে রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে তিনি তাদের কথা শোনেন।
আইজিপি বলেন, পুলিশ সদস্যদের পাশে তিনি আছেন এবং থাকবেন। তাদের মনোবল বৃদ্ধির বিষয়েও পরামর্শ দেন তিনি। পরে আইজিপি নিহত পুলিশ সদস্যদের জানাজায় অংশ নেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন ডিএমপির নবনিযুক্ত কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা।
এদিকে, টানা তিনদিন পর নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেয় পুলিশ সদর দফতর।
পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জানানো হয়– সেটির প্রেক্ষিতে যেসকল পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-ছাত্রী ও জনসাধারণ নিরাপদে কর্মস্থলে ফেরার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে আরও জানানো হয়– পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন