নবীন নিউজ ডেস্ক ২১ ডিসেম্বার ২০২৪ ০৬:৩১ পি.এম
ছবি- সংগৃহীত।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের ওপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল। বিগত ১৫ বছরে এমন কোনো অন্যায় কাজ নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত।’
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় পুলিশপ্রধান বলেন, ‘পুলিশকে রিফর্ম করতে কাজ করছে সংস্কার কমিশন। কমিশনে শিক্ষক, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা ও সংশ্লিষ্ট অনেকেই আছেন। তারা সরকারকে সংস্কারের বিষয়ে সুপারিশ করবে।’
৫ আগস্টে সারা দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি থেকে প্রায় ৬ হাজার অস্ত্র লুট হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘এখন পর্যন্ত দেড় হাজার অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
এসব অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে। মাটি খুঁড়ে অস্ত্র বের করা কঠিন।’
তাই খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সমাজের সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন আইজিপি।
মতবিনিময় সভায় পুলিশপ্রধান আরো বলেন, ‘গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশজুড়ে ভুয়া মামলা হচ্ছে।
এতে নিরীহ মানুষদের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যেন নিরপরাধ মানুষদের গ্রেপ্তার না করা হয়।’
নিরীহ মানুষেরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সঠিকভাবে তদন্ত করবে পুলিশ বলেও জানান পুলিশপ্রধান বাহারুল আলম।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিলেট বিভাগের পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার রেজাউল করিম।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এতে অংশ নেন।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন