মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গুজব ছড়াচ্ছে পাকিস্তান?

নবীন নিউজ ডেস্ক ০৮ আগষ্ট ২০২৪ ১১:০২ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকমাত্রায় গুজব ও ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভারতের আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ শুভ্রকমল দত্ত এ অভিযোগ তুলেছেন।

তিনি বলেছেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে শেখ হাসিনা, তার নেতৃত্বাধীন সরকার এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। গত মাসে সরকার পতন আন্দোলন শুরু হওয়ার পর থেকে তা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। পাকিস্তানের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সকে (আইএসআই) এজন্য দায়ী করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে শুভ্রকমল দত্ত বলেন, “সবাই জানে যে দীর্ঘদিন ধরে বিএনপি-জামাতের সমর্থনে বাংলাদেশ এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে আসছে আই' এসআই। সম্প্রতি তার মাত্রা আরও বেড়েছে। বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব ও বিদ্বেষ বাড়িয়ে তোলাই এসব গুজবের প্রধান উদ্দেশ্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে একটি বিমানবন্দরে ভারতীয় সেনাদের সমাবেশ দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, বাংলাদেশের বিক্ষোভ সামাল দিতে সেনা পাঠিয়েছে ভারত। তবে ভারত ও অন্যান্য দেশের ফ্যাক্ট-চেকিং গ্রুপগুলোর যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি ভুয়া এবং এডিটেড।

লন্ডনভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক প্রিয়জিৎ দেব সরকার এ প্রসঙ্গে এনডিটিভিকে বলেন, “আজ থেকে ৫৩ বছর আগে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে পরাজয় পাকিস্তানকে বরণ করতে হয়েছিল, তার যন্ত্রণা পাকিস্তান এখনও ভুলতে পারেনি। শেখ হাসিনা এবং বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পাকিস্তানের ভুয়া তথ্য ছড়ানোর প্রধান কারণ এটাই।

“তবে এটি সত্য যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা শুধু ভারত নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য হুমকি হয়ে উঠবে,” বলেন প্রিয়জিৎ।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন